কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরী ৮টি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ নুরুল আলম (৩৫) নামের এক ডাকাত সর্দারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা।
বুধবার ভোরে এ অভিযান চালানো হয় বলে কক্সবাজার র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো: রুহুল আমিন জানিয়েছেন।
গ্রেফতার হওয়া নুরুল আলম ওই এলাকার ইজ্জত আলীর ছেলে।
মেজর মো: রুহুল আমিন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার নুরুল আলমকে আটক করা হয়।
এসময় ৮টি দেশীয় অস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়।
আটক নুরুল আলম দীর্ঘদিন ধরে টেকনাফ-শামলাপুর সড়কে ডাকাতি করে আসছে আসছে বলে জানায় র্যাব।
তার বিরুদ্ধে টেকনাফ থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ৫টি মামলা রয়েছে।







