চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কই, আমি তো অবসর ঘোষণা করিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ শেষে অবসর নেবেন, এমন ঘোষণা দিয়েও সরে এসেছেন। ধারণা করা হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রায়ান লারার রান ও ম্যাচের রেকর্ডের খুব কাছে দাঁড়িয়ে জন্য মত পাল্টেছেন ক্রিস গেইল। কিন্তু ভারতের বিপক্ষে চলতি সিরিজে দুটি রেকর্ডই নিজের নামের পাশে লিখিয়ে অনেক ইঙ্গিত দিয়েও অবসরের পথে হাঁটলেন না বাঁহাতি এ মহাতারকা।

বুধবার ভারতের বিপক্ষে উইন্ডিজের ম্যাচ ও সিরিজ হারা ওয়ানডেতে গেইল ঝড়ের দেখা মিলেছে। পোর্ট অব স্পেনে শুরুতে ব্যাট করে ৩৫ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ২৪০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। সমান ওভারে ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ২৫৫, যা ৩২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে সফরকারীরা, বিরাট কোহলির টানা দ্বিতীয় শতকে।

কোহলির সেঞ্চুরির আগে ব্যাটিংয়ে এসে নিজেদের ইনিংসের শুরুতে ঝড় তোলেন গেইল। এভিন লুইসকে নিয়ে আগ্রাসী ব্যাটিংয়ে ১০.৫ ওভারের জুটিতে তোলেন ১১৫ রান। লুইস ২৯ বলে ৪৩ করে যান। আর গেইল ৮ চার ও ৫ ছক্কায় ৪১ বলে ৭২ করে ফেরেন, খলিলের বলে কোহলিকে ক্যাচ দিয়ে।

ম্যাচের শুরু থেকে ঝড়ো এই ইনিংসটি শেষের পথে পথে অবসরের ইঙ্গিত দিয়েছেন গেইল! ম্যাচে নেমেছেন পরিবর্তিত বিশেষ জার্সি নাম্বার পরে, ৩০১, এটা ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড, তারই দখলে। এই সিরিজেই আগের ম্যাচে রানে লারাকে টপকে ক্যারিবীয়দের চূড়ায় উঠেছেন।

পরে ক্যাচ হয়ে যখন সাজঘরে ফিরছিলেন, ভারতীয় খেলোয়াড়েরা গেইলকে অভিনন্দন জানান। হালকা গার্ড অব অনারও হয়ে যায়! গেইল ব্যাটের হাতায় হেলমেট ঝুলিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিতে দিতে মাঠ ছাড়েন। ড্রেসিংরুম সতীর্থরা তাকে করতালিতে অভিনন্দন জানান। তখন ধারাভাষ্যকক্ষ থেকে প্রশ্ন ওঠে শেষ ওয়ানডেটি খেলে ফেললেন গেইল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্তুতি।

সেসব গুঞ্জনে পরে জল ঢেলে দিয়েছেন গেইল নিজেই। আলোচনা যখন তুঙ্গে, তখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটারে পোস্ট করা এক ভিডিওতে মারকুটে ব্যাটসম্যান সাফ জানিয়ে দেন, আমি তো অবসরের ঘোষণা দেইনি। হাসিমুখে জানান, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উইন্ডিজের হয়ে খেলা চালিয়ে যাবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজগেইললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT