চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজ জিতলে জিতে যাবে বাংলাদেশ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বিশ্বকাপ থেকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের বিদায়ের পর দেশের ক্রিকেটপ্রেমীদের বড় অংশই তাদের আবেগ আর সানি-তাসকিনের ঘটনায় আইসিসির উপর ক্ষোভ থেকে আয়োজক ভারতকে এমনকি ফাইনালেও দেখতে চান না। চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে মতামত আহ্বান করার পর তাতে আবেগ আর ক্ষোভের প্রকাশ ঘটিয়ে ক্রিকেটপ্রেমীরা এমনও বলেছেন, আজকের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ জিতলে যেনো বাংলাদেশই জিতে যাবে।

মতামত বিশ্লেষণ করে দেখা যায়, পাঠকরা মূলতঃ তিন ধরনের অবস্থান থেকে তাদের বক্তব্য দিয়েছেন। বড় একটি অংশ আবেগ থেকে মনে করছেন, অস্ট্রেলিয়া না পারলেও ওয়েস্ট ইন্ডিজের জয় বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে, কিছুটা হলেও তাদের কষ্টের উপশম হবে।

বড় আরেকটি অংশ মনে করছেন, গত ওয়ানডে বিশ্বকাপ থেকে ভারতের সঙ্গে খেলার মাঠে যে রণদামামা তার ধারাবাহিকতায় সানি-তাসকিনের নিষিদ্ধ হওয়ার পেছনে ভারতের ‘কলকাঠি’ আছে। তাই তাদের চাওয়া ভারতের পরাজয়।

আবেগ এবং ক্ষোভকে দূরে রেখে ক্রিকেটিয় বিশ্লেষণ যারা দিয়েছেন তারা মনে করেন, সাম্প্রতিক অতীত পারফরম্যান্স বিবেচনায় এক বিরাট কোহলি ছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা যেহেতু ফর্মে নেই তাই গেইল জ্বলে উঠলে ওয়েস্ট ইন্ডিজের জেতার সম্ভাবনা বেশি। কিন্তু গেইল কোনো কারণে সফল না হলে আর ভারতীয় স্পিনারদের সঙ্গে ব্যাটে বিরাট কোহলি তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ৩ এপ্রিল কলকাতার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

কেনো ভারত হারবে
চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে মো. আসিফ সিএন নামে একজন লিখেছেন: ভারত হারবে। কারণ, ভারতের ফর্ম কিন্তু খুব একটা ভালো না। অনেক কষ্টে তারা টপ টেন পর্ব পার হয়েছে। অন্যদিকে, শেষ একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হারলেও তাদের ফর্ম সম্পর্কে না বললেও চলে। এই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবেন ব্যাটসম্যানরা।

আব্দুর রশিদ বিএ নামে একজনের মতে, ভারত হারবে না শুধু, বরং হারের কিনারে এসে উপনীত হয়েছে। কারণ ভারত কোহলির উপর অতিরিক্ত নির্ভরশীল এবং আত্নবিশ্বাসে ভুগছে যা টোটাল ভায়োলেন্স। কোহলি নির্ভরতার মধ্যে ভারতের পরাজয়ের পদধ্বনি শোনা যাচ্ছে। আর কোহলি আজ ভালো করতে পারবে না, কারণ ক্রিকেট কোহলির হুকুমের ক্রীতদাস নয়। বিরাট কোহলিকে দ্রুত আউট করলে এবং অন্তত দশ ওভার যদি গেইল ক্রিজে থেকে স্বাভাবিক খেলা খেলতে পারে, তাহলে ইন্ডিয়া ‘গন এন্ড আউট ফ্রম টি টুয়েন্টি ওয়ার্ড কাপ’।

একইরকম কথা বলেছেন আরো অনেকে।

ভারতের সম্ভাব্য পরাজয়ের কারণ হিসেবে যারা ক্রিস গেইলের কথা বলেছেন তাদের একজন আবু সালিম। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ জিতবে কেননা ক্রিস গেইল একটা বিধ্বংসী ইনিংস খেলবে। ইন্ডিয়া হারবে কারণ ওদের ব্যাটসম্যানদের কারো ফর্ম নেই শুধুমাত্র বিরাট কোহলি ছাড়া। আর ভারত যদি জিতে তবে শুধু ক্রিস গেইল খারাপ খেললে।

শুভ স্বর্ণকারও মনে করছেন, যদি গেইল দাঁড়িয়ে যায় তাহলে ভারতের কোনো সুযোগ নেই। একইরকম মনে করেন রকিব খান। তার মতে, ওয়েস্ট ইন্ডিজ জিতবে কারণ গেইল আছে। বিপ্লব পাল নামে একজন সরাসরিই বলেছেন, ক্রিস গেইল আজ ১৫টা ছক্কা মারবে, তাই ওয়েস্ট ইন্ডিজ জিতবে।

খেলার জয়-পরাজয়ে উইকেটের কথাও বলেছেন অনেকে।

রবি বিএসবি বলছেন, যদি স্পোর্টিং উইকেট হয় তবে ইন্ডিয়া হারবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু, যদি উইকেট নিয়ে ‘গুটিবাজি’ করে তাহলেতো কিছু বলার থাকবে না। চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেজে বিশেষ করে বোলিং শক্তির কথা বলেছেন বিল্লাল হোসেন। তার মতে, ওয়েষ্ট ইন্ডিজ জিতবে। ভারতকে তাদের নিম্নমানের বোলিং এর জন্য মাসুল দিতে হবে।

মো. সবুজ নামে একজন মনে করছেন, ‘আজ খেলা জমে উঠবে, তবে আমি ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখব।’ কিন্তু, সাব্বির মাহমুদ মনে করেন, ভারত আগে ব্যাট করলে হারবে। পরে ব্যাট করলে জিতবে ভারত।

আর খাদেমুল ইসলাম বলছেন, ভারত হারবে তাই হারবে।

কেনো ভারত জিতবে
আজকের সেমিফাইনালে ভারত কেনো জিতবে ক্রিকেটিয় সেই ব্যাখ্যাও দিয়েছেন অনেকে। জাবের নামে একজন একবাক্যে বলেছেন, ইন্ডিয়া যে জিতবে সেটা অস্ট্রেলিয়া প্রমাণ করে দিয়ে গেছে।

হোস্ট টিম যে নিজের মাঠে অনেক শক্তিশালী হয় সেই ইঙ্গিত দিয়ে মো. জাহিদ হোসেন রাব্বি বলেছেন, ভারত জিতবে কারণ এটা ভারতের মাঠ। ইন্ডিয়া নামে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করলেও একজন লিখেছেন, ভারত জিতবে কারণ তারা সবসময় ভালো খেলে। 

রাজু সাহার মতে, ভারত জিতবে শতভাগ নিশ্চিত যদি গেইলকে ২০ রানের মধ্যে আউট করা যায়। আর ওয়েস্ট ইন্ডিজ জিতবে শতভাগ নিশ্চিত যদি টার্গেট ১৪০ এর কম হয়। শুভ জিৎ অবশ্য মনে করছেন, যদিও খেলাটা গেইল ও কোহলির সাথে ৫০%-৫০%, কিন্তু আমার মনে হচ্ছে, ইন্ডিয়ার জেতার সম্ভাবনা বেশি । কারণ ইন্ডিয়ার কনফিডেন্সটা একটু বেশি। মুশফিক মিলনও অনেকটা একইরকম মনে করেন। তিনি বলছেন, ভারত জিতবে। ভারতের বোলিং ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভাল আর বৈচিত্রপূর্ণ। নিঃসন্দেহে ভারতের ব্যাটিং লাইনআপ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভাল।

তবে রহমান খলিল যে কথা বলেছেন সেটাও কম গুরুত্বপূর্ণ না। তার মতে, যে দলের স্পিনাররা ভালো করবে তারাই জিতবে । কেউ দানবীয় কিছু করলে অবশ্য কারো কোনো মূল্য নেই। 

ওয়েস্ট ইন্ডিজের জন্য আবেগ আর ভারতের জন্য ক্ষোভ
ফেসবুকে লাইনে লাইনে ফুটে উঠেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য আবেগের সমর্থন আর ভারতের প্রতি ক্ষোভের কথা।

পিকে মান নামে একজন লিখেছেন, ভারতের উপর হাজার বাঙ্গালির অভিশাপ থাকবে। আল্লাহ যেন ভারতকে হারিয়ে দেয়। ওয়েষ্ট ইন্ডিজ যদি জিতে তাহলে মনে করবো বাংলাদেশ জিতেছে। আতিকুল ইসলাম বলেছেন, ভারত হারবে কারণ ওরা বাংলাদেশকে ঠকিয়েছে। এবং বাংলাদেশের সাথে মিথ্যাচার করেছে। আর তারেক লিখেছেন: কে ভালো খেললো সেটা দেখার বিষয় না। ইন্ডিয়া হারুক সেটাই বড় কথা।

অন্য অনেকের মতো মামুন হাসানও একইরকম মনে করছেন। তিনি লিখেছেন, ভারত জিতলে একটা দেশ খুশি হবে। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে গোটা ক্রিকেট বিশ্ব খুশি হবে। রিফায়েত হক অবশ্য মনে করছেন, ভারতের জেতার ফ্যাক্টর একটাই: আইসিসি।

শোয়েব জিয়ার মতো অনেকে লিখেছেন, তারা মনেপ্রাণে চান ভারত হারুক। তবে আশাহত হওয়ার আশঙ্কাও আছে অনেকের। যেমন ইমতিয়াজ সামিন মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আমরা চাই ওয়েস্ট ইন্ডিজ জিতুক। কিন্তু দুঃখের বিষয় জিতবে ভারত।

ট্যাগ: টিটুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে কারণে আজহারের কাছে ক্রিকেট শিখছেন ইমরান (ভিডিও)

পরবর্তী

কলকাতায় উড়াল সেতু ভেঙ্গে ১০ জন নিহত

পরবর্তী

কলকাতায় উড়াল সেতু ভেঙ্গে ১০ জন নিহত

অসুস্থ হয়ে হাসপাতালে মওদুদ আহমেদ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT