ব্যাটসম্যানদের ব্যর্থতায় নাগপুরে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১২৩ রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। ডি ককের ৪৭ রানে ইনিংসের ওপর ভর করে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১২২ রান করতে সমর্থ হয় আফ্রিকানরা।
১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ আট ওভার শেষে ২ উইকেটে হারিয়ে ৪৮ রান।
চার্লেসের সঙ্গে ৩১ রানের পার্টনারশিপ গড়ে ফেরেন ফ্লেচার। তিনি রান আউটের শিকার হন। স্কোর বোর্ডে রান তখন ৩৫।
সহজ লক্ষ্য তাড়া করতে নেশে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। রাবাদার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।
টসে হেরে আফ্রিকানদের বিপর্যয়ের শুরু ইনিংসের তৃতীয় বলেই। স্কোর বোর্ডে ১ রান যোগ হতেই রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাশিম আমলা।
এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফ্রিকানরা। তবে, অপর প্রান্তের আসা যাওয়ার মধ্যে যা একটু ব্যতিক্রম কুইন্টন ডি কক। এক প্রান্ত আগলে খেলে ৪৬ বল থেকে তিনি সংগ্রহ করেন ৪৭ রান। ১৬ তম ওভারে তিনি রাসেলের বলে বোল্ডে হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
কুইন্ট বাদে মাত্র ৩ জন ব্যাটসম্যান দশকের কোঠা পেরোতে সমর্থ হন। শেষ দিকে ডেভিড ওয়াইস এবং ক্রিস মরিসের ২৮ ও ১৬ রানের ওপর ভর করে ১২২ রান করে সাউথ আফ্রিকা।






