নাগপুরে টি-২০ বিশ্বকাপের সুপার টেনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দাপুটে বোলিংয়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় আফগানরা।
নাজিবুল্লাহ জর্দানের ৪৮ ও মোহাম্মদ শাহজাদের ২৪ রানের সুবাদে সাত উইকেটে ১২৩ রান করে আফগানরা।
ক্যারিবীয় বোলারদের মধ্যে স্যামুয়েল বদ্রি তিনটি ও আন্দ্রু রাসেল দুটি উইকেট নেন।
এরআগে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।







