চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের দলীয় পারফরম্যান্সের সঙ্গে ইংল্যান্ডের সামর্থ্যের লড়াই

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৬:০৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

ইডেন গার্ডেন্স, কলকাতা (ভারত) থেকে: আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালে রোববার দ্বিতীয়বারের মতো ‘বিশ্বজয়ের’ মিশনে নামবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড।

কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনেই পুুরুষদের ফাইনালের আগে হবে নারী
বিশ্বকাপের ফাইনাল। শিরোপা লড়াইয়ে নামার আগে সব ফাইনালিস্টই জানিয়েছে,
চ্যাম্পিয়ন হওয়ার সব যোগ্যতা রয়েছে তাদের। ইডেনের সমর্থনও নিজেদের পক্ষে
যাবে বলে দাবী তাদের।

এশিয়ার কোন দল ছাড়া টি২০’র ফাইনাল এর আগেও হয়েছে একবার। সেটা ২০১০-এ। ওই আসরেও ফাইনালিস্ট ছিলো ইংল্যান্ড। শেষ লড়াইয়ে কিংস্টন ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিলো ইংলিশরা। সুতরাং ফাইনালে উঠলে ইংলিশদের জয়ের রেকর্ড শতভাগ। একই রেকর্ড ওয়েস্ট ইন্ডিজেরও।

Banglabid

২০১২তে প্রথমবার ফাইনালে গিয়েই হোস্ট শ্রীলংকাকে দর্শক বানিয়ে ট্রফি জয়ের উল্লাস করেছিলো ক্যারিবীয়রা। এবার তাই, দুই দলের সামনেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে তার আগে ঐতিহাসিক ইডেনে গ্র্যান্ড ফাইনালের আগে দুই ফাইনালিস্ট ক্যাপ্টেনের ফটোসেশন।

ফাইনালের আগের দিনে ট্রফিটা ধরেছিলেন দুই ক্যাপ্টেনই, কিন্তু রোববার রাতে তা চলে যাবে শুধু একজনের দখলে। মহারণে নামার আগে টিমমেটদের উপর বিশ্বাস রাখছেন, এ বিশ্বকাপের সবচেয়ে হাস্যোজ্জ্বল ক্যাপ্টেন।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, ইডেনের মতো ঐতিহাসিক মাঠে টুর্নামেন্টের দুই সেরা দলই ফাইনালে উঠেছে। ফাইনালে দুটি দলই তাদের দুই দেশের প্রতিনিধিত্ব করবে, দুই দলই জয় চাইবে। আমরা ফাইনালের জন্য নতুন কিছু প্ল্যান করেছি, সেই মোতাবেক খেলার চেষ্টা করব।

Reneta

‘গত ম্যাচে যেভাবে আমরা জিতেছি ফলে দলের সবাই আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। আসলে আমাদের মতো ইংল্যান্ডের বোলিং ব্যাটিং অর্ডার অনেক ভালো। ফাইনালটা সেয়ানে সেয়ানে লড়াই হবে’।

ড্যারেন স্যামির আত্মবিশ্বাসী থাকার পেছনে অবশ্য কারণও আছে। ফাইনালে নামার আগে টি-২০’র রেকর্ড যে কথা বলছে তাদের পক্ষে। টি২০ ক্রিকেটে এরআগে ১৩ বার মুখোমুখি হয়ে ৯বারই জিতেছে ক্যারিবীয়রা। সবশেষটা এই বিশ্বকাপেরই গ্রুপপর্বে। তাতে আবার সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। তবে রেকর্ড-এর দিকে না তাকিয়ে ইংলিশরা সাহস পাচ্ছে তাদের চলতি ফর্মের কারণে।

ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ আমাদের বিপক্ষে জিতেছিল, গেইল সেঞ্চুরিও করেছিল এগুলো এখন মনে রেখে কিছু করার নেই। ফাইনালে জিতলে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। এছাড়া গত এক বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। দলের সবাই ফাইনালে পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছে।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এ ফাইনাল। এর আগে বিকাল সাড়ে ৩টায় মেয়েদের ফাইনালেও আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের মাল্টিমিডিয়া জন্মদিন

পরবর্তী

পুলিশকে একচোখা নীতিতে না দেখার অনুরোধ

পরবর্তী

পুলিশকে একচোখা নীতিতে না দেখার অনুরোধ

বাসে গণধর্ষণ: দুই আসামী রিমান্ডে

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT