চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েলিংটনের সেই ৫৯৫ ‘সত্যিকারের বাংলাদেশ’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৬:০৪ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে প্রশিক্ষণ ও উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে খেলতে গিয়ে খাবি খায়নি এমন দল খুঁজে পাওয়া দুষ্কর। সেদিক থেকে বিবেচনা করলে তাসমানপাড়ের দেশটিতে এ বছর তুলনামূলক ভাল পারফরম্যান্স বাংলাদেশের। বছর শুরুর সফরে ওয়েলিংটনে ৫৯৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মুশফিকুর রহিমের দল। ওই ইনিংসটাকে ২০১৭ সালের সেরা অর্জনের মধ্যে রাখছেন বিসিবির সাবেক গেম ডেভলপম্যান্ট ম্যানেজার, বিকেএসপির কোচ ও ক্রিকেট বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। বছরের শেষ দিনটিতে এসে সাকিব-মুশফিকের কীর্তিতে গড়া দলীয় ৫৯৫ রানের ইনিংসটাকে ‘সত্যিকারের বাংলাদেশ’ বলে আখ্যায়িত করেছেন।

সাকিব আল হাসানের প্রথম ডাবল সেঞ্চুরি (২১৭) ও মুশফিকুর রহিমের দেড়’শ (১৫৯) রানের সুবাদে সেদিন অত রান করে বাংলাদেশ। তারপরও ৭ উইকেটের হার দেখতে হয়। চোখের পাতা বন্ধ করে বিদায়ী বছরের সুখস্মৃতি স্মরণ করে নাজমুল আবেদিন বললেন, ‘সত্যিকার অর্থে বাংলাদেশ যে ভাল খেলে এমন একটা ইনিংস আমরা দেখেছি ওয়েলিংটনে। আমাদের মতো একটা দল যে ওদের মাঠে গিয়ে ছয়শর কাছাকাছি রান করতে পেরেছে এটা কিন্তু যথেষ্ট যোগ্যতার ব্যাপার। আমরা ওয়েস্ট ইন্ডিজের নিউজিল্যান্ড সফরে দেখছি তারা কীভাবে কুপোকাত হচ্ছে। সেই তুলনায় আমাদের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে। আমরা দারুণ খেলতে পারি।’

নাজমুল আবেদিন ফাহিম

নাজমুল আবেদিন মনে করেন ব্যাটিংয়ে এমন নিবেদন বেশি বেশি দেখাতে পারলে ভাল দল হিসেবে সুনাম কুড়াবে বাংলাদেশ, ‘দারুণ খেলাটা বেশি বেশি হচ্ছে না বলে আমরা মাঝে মাঝে একটু পিছিয়ে যাই। যদি একটু ধারাবাহিকভাবে করতে পারি, তাহলে অন্যরকম একটা দল হয়ে উঠবো। ভালো দল বলার জন্য কিছু রান করা দরকার। সেটা ধারাবাহিকভাবে করা শুরু করতে পারলে আরেকটি ধাপে চলে যাবে বাংলাদেশের ক্রিকেট।’

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে মোটেও স্বস্তিতে ছিলেন না মুশফিকরা। অতীত ইতিহাস আরও ভাবিয়ে তুলেছিল দলকে। তারপরও বাংলাদেশ যে লড়াই করেছে তাতে মুগ্ধ নাজমুল আবেদিন, ‘অমন কন্ডিশনে ৫৯৫ করা বিশাল ব্যাপার। আমরা ওখানে নেতিবাচক মানসিকতা নিয়ে গিয়েছিলাম। কতটুকু পারব, কী পারব; নানা দ্বিধায় ছিলাম। সেই সব দ্বিধা-দ্বন্দ্ব নিয়ে এত রান করা অনেক বড় ব্যাপার।’

‘নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে আমি বলেছিলাম বাংলাদেশ দল ব্যাটিংয়ে ভাল করবে। আমাদের দল ভাল ব্যাটিং করে এটা আমি খুব বিশ্বাস করি। মাঝে মাঝে আমরা ব্যাটিং খারাপ দেখি; সেটা আমাদের খারাপ খেলা,’ বলছিলেন সাকিব, তামিমদের ছোটবেলার কোচ নাজমুল আবেদিন।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম টাইমস লাইভ একটি প্রতিবেদন প্রকাশ করেছে ২০১৭ সাল নিয়ে। প্রতিবেদনটিতে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে ঠাঁই পেয়েছে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের করা ৫৯৫ রানের ইনিংসটি। ওয়েলিংটনে প্রথম ইনিংসে এর আগে এত বেশি রান কোনো দল করতে পারেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৭ সালে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বসছে এশিয়ান কারাতের বড় আসর

জুলাই ১৫, ২০২৬

জিম্বাবুয়েতে টি-টুয়েন্টিতেও হার দিয়ে শুরু বাংলাদেশের

জুলাই ১৫, ২০২৬

এইচএসসি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT