বিনোদন

ওয়েব সিরিজ ‘বিলাপ’ আসছে ঈদে, সাড়া ফেলেছে ট্রেলার

ঈদ বিনোদনে ভিন্নমাত্রা যোগ করতে পারে ডার্ক থ্রিলার ঘরানার তারকাবহুল ওয়েব সিরিজ ‘বিলাপ’

নাট্যশিল্পীরা একটি নাট্যশালায় একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যশিল্পীরা একটি নাট্যশালায় একত্রিত হয়ে আলোচনা করছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশের একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তি প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার প্রোডাকশন হাউজ কপ ক্রিয়েশন নির্মাণ করেছে ওয়েব সিরিজ ‘বিলাপ’। ডার্ক থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ‘ঢাকা অ্যাটাক’ এবং ‘মিশন এক্সট্রিম’ (১ম ও ২য় খণ্ড)-এর কাহিনী ও চিত্রনাট্যকার সানী সানোয়ার।

এটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

ঈদ উপলক্ষে ওয়েব সিরিজটি রিলিজ হতে যাচ্ছে সিনেমাটিক অ্যাপে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ট্রেলার, যা রীতিমত সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে।

২ মিনিট ৪২ সেকেন্ডের ঝলকে ‘বিলাপ’ দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। ইউটিউবের বদৌলতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার দর্শকরাও ট্রেলারটির প্রশংসা করছেন এবং রিভিউ করছেন। নির্মাণের ধরন ও বৈচিত্র্যপূর্ণ চরিত্রের উপস্থাপন অনেককেই মুগ্ধ করেছে।

ওয়েব সিরিজ প্রসঙ্গে লেখক ও পরিচালক সানী সানোয়ার বলেন, ট্রেলার দর্শকদের কাছে এতটা সমাদৃত হবে তা ভাবিনি। পুরো টিম দর্শক প্রতিক্রিয়া দেখে খুবই এক্সাইটেড। আমার ধারণা পুরো সিরিজের ৫টি খণ্ডই দর্শকদের একটি ভিন্ন জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং ঈদ বিনোদনে একটি ভিন্নমাত্রা যোগ করবে।

ওয়েব সিরিজটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘হঠাৎ করেই ঢাকা শহর থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ হতে থাকে বেশ কয়েকজন শিশু ও নারী-পুরুষ এবং সেই সঙ্গে ঘটতে থাকে কয়েকটি লোমহর্ষ খুনের ঘটনা। পুলিশের স্পেশাল টিম শত চেষ্টা করেও যখন এসব অপরাধের কোন ক্লু খুঁজে পায় না, তখন চরম অদক্ষ হিসেবে পরিচিত সাব-ইন্সপেক্টর রাহাত সন্ধান পেয়ে যায় একটি ভয়ংকর গুপ্তঘাতক চক্রের। এভাবে এগিয়ে যাবে গল্প।’

‘বিলাপ’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শবনম ফারিয়া, রুনা খান, লুৎফর রহমান জর্জ, খায়রুল বাশার, মাজনুন মিজান, মাসুম বাশার, ইনতেখাব দিনার, জয় রাজ, সমাপ্তি মাসুক, দীপু ইমাম, এহসান রহমান, আশরাফুল আশিষ, নবাগত পূজা ক্রুজ, নীলাঞ্জনা নীলা, সুমিত সেনগুপ্ত (স্পেশাল এপিয়ারেন্স) এবং আরও অনেক।

‘বিলাপ’ শবনম ফারিয়ার প্রথম ওয়েব সিরিজ, এবং সেই সাথে সে শরিফুল রাজের সাথে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন। জাকিয়া বারী মম এবং রুনা খানকে ব্যতিক্রমধর্মী দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।

ওয়েব সিরিজটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছে মিছিল সাহা এবং এতে স্ক্রিপ্ট সুপারভাইজার হিসেবে ছিলেন হাসানাত বিন মতিন। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে টার্ন কমিউনিকেন্স, যা লাইভ টেকনোলজিসের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

বিষয়:আশরাফুল আশিষ এহসান রহমান খায়রুল বাশার জয় রাজ জাকিয়া বারী মম দীপু ইমাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…