চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েবিনারের প্রস্তুতি ও শিষ্টাচার

নুরুল আলম অপুনুরুল আলম অপু
১:০৯ অপরাহ্ন ০২, নভেম্বর ২০২০
মতামত
A A
ওয়েবিনার

কোভিড-১৯ প্যান্ডেমিক সময়ে লেখাপড়া থেকে শুরু করে বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ প্রভৃতি এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে আয়োজিত এ সকল অনলাইন কার্যক্রম ওয়েবিনার নামে পরিচিত। ২৬ মার্চ ২০২০ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি শুরু হলে ব্যাপকহারে বেড়ে যায় ওয়েবিনার। স্কুল পড়ুয়া ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই এখন ওয়েবিনারের সাথে পরিচিত।

প্রস্তুতি
ওয়েবিনারে অংশগ্রহণ করতে হলে প্রয়োজন হয় ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার/ল্যাপটপ/স্মার্টফোন/ট্যাব। সাধারণত ল্যাপটপ/স্মার্টফোন/ট্যাব এ বিল্টইন ক্যামেরা থাকে তবে ডেস্কটপ কম্পিউটারের জন্য প্রয়োজন আলাদা ওয়েবক্যাম। কথা বলা ও শোনার জন্য ব্যবহার করুন হেডফোন। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ভালো গতি নিশ্চিত করুন। স্মার্টফোন/ট্যাব এর ক্ষেত্রে স্ট্যান্ড/ট্রাইপড ব্যবহার করুন।

আলো
ওয়েবিনার মানে ই ক্যামেরার মাধ্যমে একে অপরকে দেখতে পাওয়া অর্থাৎ ক্যামেরার ব্যবহার। আর ক্যামেরা যেখানে আলোর খেলাও সেখানে। সুতরাং আপনি যে কক্ষে বসে ওয়েবিনারে অংশগ্রহণ করবেন সেখানে পর্যাপ্ত আলো নিশ্চিত করুন। আলোর উৎসের বিপরীতে বসুন এতে আপনার চেহারা স্পষ্ট দেখা যাবে। জানালা বা দরজা ক্যামেরার সামনে রেখে বসবেন না।

সফটওয়্যার
বর্তমানে ওয়েবিনারে জন্য জুম, গুগল মিট, সিসকো ওয়েবেক্স, গোটুওয়েবিনার, স্ট্রিমইয়ার্ডসহ বিভিন্ন সফটওয়্যার বেশ জনপ্রিয়। প্রয়োজনীয় সফটওয়্যারটি আপনার ডিভাইসে ইনস্টল করে নিন।

শিষ্টাচার
১. প্রথমেই সফটওয়্যারে রেজিস্ট্রেশন করে রাখুন। ডিভাইস এর নাম এর স্থানে নিজের নাম দিন।
২. ওয়েবিনার শুরুর বেশ কিছুক্ষণ আগেই ডিভাইস চালু করে ইন্টারনেট এর সাথে সংযুক্ত করুন। ক্যামেরা ও অডিও পরীক্ষা করে নিন।
৩. পর্যাপ্ত ব্যাটারি চার্জ রাখুন অথবা নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করুন।
৪. স্ক্রিন থেকে এমন দূরত্বে বসুন যেন স্ক্রিনে আপনার চেহারা পাসপোর্ট সাইজের ছবির চেয়ে কাছে মনে না হয়।
৫. প্রয়োজন না থাকলে ক্যামেরা ও মাইক্রোফোন বন্ধ রাখুন। শুধু আপনার কথা বলার সময়েই মাইক্রোফোন চালু করুন।
৬. মাইক্রোফোন ও ক্যামেরা চালু রেখে ফোনে কিংবা পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলবেন না।
৭. পোশাকে শালীনতা রাখুন।
৮. ডিভাইসের ক্যামেরা বা ওয়েবক্যাম এমনভাবে সেট করুন যেন বিব্রতকর কোন কিছু স্ক্রিনে দেখা না যায়।
৯. ভালো হয় জানালা দরজা বন্ধ করে অপ্রয়োজনীয় শব্দ (Noise) বন্ধ করা।
১০. স্পষ্ট শব্দের জন্য নয়েজ ক্যান্সেলেশন সুবিধার মাইক্রোফোন বা হেডফোন ব্যবহার করতে পারেন।
১১. নিজের সময় আসা পর্যন্ত অপেক্ষা করুন। অন্যকে কথা বলার সুযোগ দিন।
১২.কথা বলার সময় আপনার মাইক্রোফোন চালু করুন এবং নিশ্চিত করুন যে আপনার কথা অন্যরা শুনতে পারছে। কথা গুছিয়ে সংক্ষেপে বলুন।
১৩. কোন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন থাকলে সেটি উপস্থাপন করার সময় পুরো স্ক্রিনে দেখান এবং নিশ্চিত করুন যে সেটি ঠিকমতো শেয়ার হচ্ছে।
১৪. লাইভ স্ট্রিমিং হলে অনেক বেশি সতর্ক থাকুন, এজেন্ডা ভিত্তিক কথা বলুন, নির্ধারিত ব্যক্তির বাইরে অন্য কেউ যেন স্ক্রিন শেয়ার করতে না পারে সেটি খেয়াল রাখুন।
১৫. প্রয়োজনে অ্যাডমিন সকলের মাইক্রোফোন বন্ধ রাখবেন এবং প্রয়োজনমত নির্দিষ্ট ব্যক্তির আইডি আনমিউট করতে পারেন।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়েবিনারশিষ্টাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৫ উপসচিবের দায়িত্ব রদবদল

ফেব্রুয়ারি ১১, ২০২৬

শীর্ষ আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT