যে নীল জার্সিতে আলো ছড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সি গায়ে তুলেছিলেন ওয়েন রুনি। ১৩ বছর পর সেই নীল জার্সিতেই ফিরে যাচ্ছেন ইংলিশ অধিনায়ক। ম্যানইউ ছেড়ে নিজের পুরনো ঘর এভারটনে যাচ্ছেন রেড ডেভিলদের হয়ে সর্বােচ্চ এই গােল স্কােরার।
ম্যানচেস্টার ইউনাইটেডে রুনির থাকা না থাকা নিয়ে চলছে নানান গুঞ্জন। হোসে মরিনহো ওল্ড ট্রাফোর্ডে কোচ হয়ে আসার পর থেকেই অধিনায়ক রুনি মূল একাদশ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হতে শুরু করেন। মরিনহো দায়িত্ব নেয়ার পর প্রথম মৌসুমে প্রিমিয়ার লিগে রুনি সেরা একাদশের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন মাত্র ১৫ বার।
দল ছেড়ে যাবার গুজব উঠলেও তা বারবার প্রত্যাখ্যান করেছেন রুনি। তবে আগামী মৌসুমের দল বদল প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিভিন্ন ক্লাবের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। বিশেষ করে সাবেক ক্লাব এভারটন ও চীনা সুপার লীগের ক্লাবগুলোর সঙ্গে।
নানা গুঞ্জনের মধ্যে জোড়াল হয় প্রিমিয়ার লিগ ছেড়ে চীনে নোঙর ফেলছেন রুনি। কিন্তু ব্রিটিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন নয় সাবেক ক্লাব এভারটনেই ফিরছেন রুনি।
দ্য সান আরও জানায়, ফ্রি বাই ক্লােজ আউটে এভারটনে যাচ্ছেন রুনি। এখানেও তার বেতন হবে সপ্তাহে ২ লাখ ৮০০ হাজার পাউন্ড।
ম্যানইউর জার্সিতে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ ২৫৩ গােল করেছেন ওয়েন রুনি।







