বাংলাদেশ

ওয়াসার পানির গুণগত মান উন্নত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ওয়াসার পানির গুণগত মান উন্নত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

ওয়াসার পানির গুণগত মান উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, পানির কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে। পানি সরবরাহের পরিমাণও বেড়েছে। সে সঙ্গে যেসব অপচয় ছিল তা কমেছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি পানির গুণগত মান অনেক উন্নতি হয়েছে। একসময় আমাদের পুরনো পাইপলাইন ছিল। এখন অনেক অটোমেশন করা হয়েছে।

মন্ত্রী বলেন, পানি ফুটিয়ে পান করা বা না করা গ্রাহকের ব্যক্তিগত বিষয়। জনগনকে তাদের রিজার্ভ ট্যাংক পরিষ্কার রাখতে হবে।

তাজুল ইসলাম বলেন, আমরা যদি ২০১০ সাল থেকে হিসাব করি ওয়াসার যথেষ্ট উন্নতি হয়েছে। পানির কোয়ালিটি ইম্প্রুভ করা হয়েছে। পানি সরবরাহের পরিমাণও বেড়েছে। আমাদের যেসব অপচয় ছিল, সিস্টেম লস ছিল অর্থাৎ পানির বিল না দেয়া, মিটারের বাইরে পানি নেয়া এগুলো অনেক কমেছে।

বিষয়:ওয়াসার পানি ওয়াসার পানি সরবরাহ তাজুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…