ইংল্যান্ড সফরে আসার আগে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তাই মৌসুম শুরুর
প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এরই মাঝে পেস বোলিং লিজেন্ড
কোর্টনি ওয়ালশের বোলিং কোচ হিসাবে নিয়োগের খবরে উচ্ছ্বসিত টিম-টাইগার্স।
মিরপুরের হোম অফ ক্রিকেটে আসন্ন দুই হোম সিরিজের জন্য চলছে টিম-টাইগার্সের অনুশীলন। নতুন বোলিং কোচ হিসাবে ওয়ালশের যোগদানের খবরে অভিন্ন উচ্ছ্বাস প্রতিষ্ঠিত তারকা রুবেল হোসেনের পাশপাশি কামরুল ইসলাম রাব্বির মতো তরুণদেরও।
পেসার রুবেল হোসেন বলেন, কোর্টনি ওয়ালশ বিশ্বের অন্যতম সেরা বোলার ছিলেন, তার মতো একজন কোচ হিসেবে এলে আমরা পেস বোলাররা নতুন নতুন অনেক কিছু শিখবে পারব।
পেসার কামরুল ইসলাম বলেন, লিজেন্ডের টিভি পর্দায় আগে দেখেছি, এখন কোচ হিসেবে তার সঙ্গে কাজ করা অনেক আনন্দদায়ক হবে।
রোববার রাতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার গুলশানের বাসায় সাংবাদিকদের নতুন কোচের ব্যাপারে বলেন, ছুটির দিন হওয়ায় বর্তমান কর্মক্ষেত্র থেকে ইস্তফাপত্র দিতে পারেননি সাম্ভাব্য কোচ। সে কারণেই তার নাম ঘোষণা করাএই মুহূর্তে সম্ভব হচ্ছে না।
তবে বিশ্বসেরাদের একজনকেই বাংলাদেশের পরবর্তী বোলিং কোচের দায়িত্ব দেওয়া
হবে বলে জানান বিসিবি সভাপতি বলেন, ‘আমি এটুকু বলতে পারি, পেস বোলিং কোচের
দায়িত্ব বিশ্বসেরাদের একজনই হবে।’








