চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের শুভেচ্ছাও পেয়েছেন মোস্তাফিজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৪৪ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
মোস্তাফিজের সঙ্গে ওয়ার্নার, ক্রিকেটারদের শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে: জায়ান্ট স্ক্রিনে যখন ‘হ্যাপি বার্থ ডে মোস্তাফিজ’ লেখাটা ভেসে উঠল, তখন পড়ন্ত বিকেল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দর্শকরা অভিনন্দিত করলেন করতালি দিয়ে। মোস্তাফিজের চেহারায় অবশ্য ভিন্ন কোনও অভিব্যক্তি ধরা পড়ল না, পরের বলটা করতে বোলিং মার্কে ফিরলেন স্বাভাবিক ভঙ্গিতেই। আসলে শুভেচ্ছা বিনিময় তো আগেই করে ফেলেছেন ফিজ! অস্ট্রেলিয়ার ইনিংসের তিন উইকেট তুলে জন্মদিনের ট্রিট যে আগেই সেরেছেন এই বাঁহাতি পেসার। শুভেচ্ছা পেয়েছেন প্রতিপক্ষের সেরা পারফর্মার ওয়ার্নারের থেকেও।

পেসারদের মরুভূমিতে ‘প্রাণ’ ফিরিয়ে মোস্তাফিজ আপন মহিমায় ভাস্বর। কাঁধের অস্ত্রোপচারের পর আবির্ভাবের ফিজকে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে হাপিত্যেশ ছিল ভক্তকুল খেকে শুরু করে দলের মাঝেও। দ্বিতীয় টেস্টের একাদশে যখন এক পেসার, সেটি আবার মোস্তাফিজই, তখন দায়িত্ব যে আপনা আপনি কাঁধে চলে আসে। দায়িত্বটা শেষপর্যন্ত দারুণভাবেই সামলেছেন সাগরিকার ২২ গজে।

মরা উইকেটে প্রাণ ফিরিয়ে স্পটলাইটে তাই মোস্তাফিজ। তার তিনটি উইকেটের মধ্যে পরম আরাধ্য ডেভিড ওয়ার্নারেরটিও আছে। পরে ফিরিয়েছেন ম্যাথু ওয়েডকে। দ্বিতীয় দিনে অজি ইনিংসের প্রথম আঘাতটা দিয়েছিলেন মোস্তাফিজই। ম্যাট রেনশ’কে শুরুতেই ফিরিয়ে।

এর আগেও ইনিংসে তিন উইকেট নিয়েছেন দু’বার। সেরা বোলিং ৩৭ রানে ৪ উইকেট। সেটি ২০১৫ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের অভিষেক টেস্ট সিরিজে।

দিনশেষে ১২৩ রানের ইনিংস খেলা ওয়ার্নার যেমন সফল ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার, মোস্তাফিজ তেমনি সফল বোলার বাংলাদেশের। দুজনই দুই দলের প্রতিনিধি হয়ে তৃতীয় দিনের খেলা শেষে মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের। দুজনে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থও।

যে কারণে দিনের খেলা শেষে প্রশ্ন ছুটে গেল মোস্তাফিজের কাছে, ওয়ার্নার শুভেচ্ছা জানিয়েছেন? সারল্যভরা কণ্ঠে মোস্তাফিজ জানালেন, ‘হায়দরাবাদের হয়ে আমরা যারা আইপিএল খেলি, তাদের একটা হোয়াটস অ্যাপ গ্রুপ আছে। সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।’

Reneta

আইপিএলে একসঙ্গে খেলার পর থেকে ওয়ার্নার অবশ্য শুভেচ্ছা জানাতে ভোলেন না ফিজকে। গত জন্মদিনেও টুইট করে শুভেচ্ছা জানিয়েছিলেন। এবার তো মাঠেই দেখা হল কাটার মাস্টারের আনন্দঘন দিনটিতে।

পরে সংবাদকর্মীরাও জানিয়েছেন শুভেচ্ছা। ২৩তম জন্মদিনে সবার শুভেচ্ছাতেই ভাসছেন সাতক্ষীরার এই তরুণ। তার চেয়েও আনন্দের হয়তো তিনটি অজি উইকেট। যেখানে মোস্তাফিজকে মোস্তাফিজ হয়ে ফেরার আভাস পাওয়া মিলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্নারমোস্তাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাড়তি চেষ্টা’য় সফল মোস্তাফিজ

পরবর্তী

‘বড় টার্গেট দিতে পারলে অসম্ভব কিছু না’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান সংবাদ সম্মেলনে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বড় টার্গেট দিতে পারলে অসম্ভব কিছু না’

জঙ্গি আস্তানায় অভিযান।

মিরপুরের জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান স্থগিত

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT