চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারের নির্দেশেই বল টেম্পারিং: বেনক্রফট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কেপটাউন টেস্টে শিরিষ কাগজ দিয়ে বল ঘষতে দেখা গিয়েছিল তাকে। যার পরিপ্রেক্ষিতে নয় মাসের জন্য নির্বাসিত হতে হয়েছিল। সেই ক্যামেরন বেনক্রফট জানিয়েছেন, তাকে বল টেম্পারিংয়ের নির্দেশ দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার।

গত মার্চে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে বল টেম্পারিংয়ের সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ক্রিকেটবিশ্বকে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নিষিদ্ধ করে তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে। নিষিদ্ধ হন বেনক্রফটও। ক্রিকেট অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ তদন্তে এই কেলেঙ্কারির মূলহোতা হিসেবে চিহ্নিত হয়েছিলেন ওয়ার্নার। বেনক্রফটের কথায় সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে।

ফক্স স্পোর্টসে দেয়া সাক্ষাতকারে বেনক্রফট বলেছেন, ‘ডেভই (ওয়ার্নার) আমাকে এটা করতে বলেছিল। ম্যাচে তখন আমাদের যা অবস্থা ছিল, তার পরিপ্রেক্ষিতেই এটা বলেছিল। আমি আর কিছু জানি না। আমি নিজেকে মূল্যবান মনে করতে চেয়েছিলাম। দলে মানিয়ে নেয়াও ছিল উদ্দেশ্য। আর সেই ভুলেরই বিশাল খেসারত দিতে হচ্ছে আমাকে।’

তবে নিজেকে পরিস্থিতির শিকার বলে মনে করছেন না বেনক্রফট। তার কথায়, ‘আমার কাছে অন্য সিদ্ধান্ত নেয়ার সুযোগও ছিল। কিন্তু আমি বিশাল বড় ভুল করে বসেছিলাম। আর এটা আমার নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।’

সিডনির এথিকস সেন্টারের স্বাধীন এক রিপোর্টে বল টেম্পারিং নিয়ে উঠে আসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ভয়ঙ্কর সব তথ্য। তাতে বলা হয়, অহংকার এবং প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার প্রবণতা; এ দুই কু-মানসিকতায় দিন দিন বিপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।

বল টেম্পারিং কেলেঙ্কারির পর টালমাতাল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার ক্রিকেটাঙ্গন। তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করার পর পদত্যাগের হিড়িক লেগে যায় অজি ক্রিকেট বোর্ডে। তাতে সবশেষ যুক্ত হন মার্ক টেলর। ক্রিকেট অস্ট্রেলিয়ার ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ান সাবেক এ অধিনায়ক। তার আগে সরে দাঁড়ান সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও চেয়ারম্যান ডেভিড পিভার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT