চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্নারদের অ্যাশেজে চাইছেন সাবেকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৮, মে ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে সমস্যার কোনও উত্তরণ হচ্ছে না। বোর্ডের ‘আয়-ভাগ সংক্রান্ত নীতি’র বিরুদ্ধে আগামী জুলাইয়ে যে ধর্মঘটের ডাক দিয়েছেন অজি ক্রিকেটাররা, তাতে ভেস্তে যাওয়ার হুমকিতে পড়েছে চলতি বছরের শেষের দিকে ঘরের মাঠের অ্যাশেজও। আর এই ধরনের সিদ্ধান্ত যে খেলোয়াড়দের জন্য ভালো কিছু বয়ে আনবে না তা ভালো করেই জানেন অজিদের বর্তমান কোচ ড্যারেন লেম্যান, অ্যাডাম গিলক্রিস্টসহ সাবেকরা। ক্রিকেটের স্বার্থেই তারা চাইছেন দ্রুত সমঝোতায় আসুক ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের আয়ের একটা অংশ পেয়ে থাকেন। প্রায় ২০ বছর ধরেই চলে আসছে এই ধারা। নতুন প্রস্তাবিত চুক্তিতে সেটিতে বদল আনা হয়েছে।

অজিদের কোচ ড্যারেন লেম্যানের মতে বেতন-ভাতা নিয়ে এই দ্বন্দ্ব আর বেশিদূর গড়ানোর সুযোগ নেই। ঘরের মাঠে অ্যাশেজ আয়োজনে খেলোয়াড় এবং বোর্ডকে যেকোনো মূল্যেই সমস্যার দ্রুত সমাধানে আসা উচিত, ‘একটা সমস্যার ক্ষেত্রে এক সাথে বসেই কাজ করতে হয়। সব আলোচনায় একটু সময় বেশি লাগেই। এটা অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। মাথা গরম করার মত কিছু নেই। শুধু দুপক্ষকে এক সাথে বসতে হবে।’

প্রয়োজনে জুনে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলোয়াড়দের সঙ্গে বসার কথা জানিয়েছেন লেম্যান।

সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টও অ্যাশেজে ক্রিকেটারদের চান। তবে খেলোয়াড়দের স্বার্থকে খাটো করে কোনও ধরনের চুক্তিতে আসতে নারাজ গিলি, ‘আমার মতে এসিএ (অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন)  সোজা-সাপ্টা বলে দিক যে আমরা কোনও প্রকার সমঝোতায় আসবো না যতক্ষণ পর্যন্ত ক্রিকেট অস্ট্রেলিয়া খেলোয়াড়দের প্রাপ্য আয় দিতে কার্পণ্য করবে। ২০ বছর ধরে তো এটাই চলে আসছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেট অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলাবাগানে হোঁচট খেল গাজী

পরবর্তী

সামাজিক মাধ্যমে সেলফি যখন সর্বনাশ ডেকে আনে

পরবর্তী

সামাজিক মাধ্যমে সেলফি যখন সর্বনাশ ডেকে আনে

শতক হাঁকানোর পর জুনায়েদ সিদ্দিকী

মোহামেডানের সুপার লিগ নিয়ে শঙ্কা

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT