চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে সোমবার প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান প্লানেট সামিটে যোগ দিতে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিস যাচ্ছেন। প্যারিসের এলিসি প্যালেসে ১২ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির দুবাই হয়ে চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে কাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছানোর কথা রয়েছে। এসময় প্যারিসে নিযুক্ত বাংলদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা) হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী লা সাইন মিউজিক্যালে ওয়ান প্লানেট সামিটের উচ্চ পর্যায়ের এক অধিবেশনে যোগ দেবেন। এরপর সামিট থেকে ফিরে প্রধানমন্ত্রী ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্রান্ড (অপেরা) এ বাংলাদেশিদের এক অনুষ্ঠানে যোগ দেবেন।

Banglabid

সরকারি সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে এলিসি প্যালেসে ফরাসি প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া তিনি সামিট উপলক্ষে আগত সরকার ও রাষ্ট্রপ্রধান, সহ আয়োজক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে একই স্থানে ফরাসি প্রেসিডেন্টের দেওয়া এক মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যায় প্যারিস ত্যাগ এবং বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিং এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস এই সামিট আহ্বান করেন। প্যারিস চুক্তির দুই বছর পর পৃথিবী নামক এই গ্রহের পরিবেশগত জরুরি সংকট মোকাবেলা নিয়ে আলোচনার উদ্দেশ্যে তারা আন্তর্জাতিক নেতৃবৃন্দ ও সারা বিশ্বের প্রতিশ্রুতিবদ্ধ নাগরিকদের এই সম্মেলনে আহ্বান জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT