চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ান ইলেভেনের সেই ৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৮
আদালত
A A
বাংলাদেশ ব্যাংক-৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম আয়কর হিসেবে আদায় করা ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরতের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সে সঙ্গে এই রিভিউ আবেদন নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ব্যাংককে টাকা ফেরত দেওয়ার রায়ও স্থগিত করেছেন আদালত।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বাংলাদেশ ব্যাংকের করা রিভিউ আবেদন শুনানির জন্য গ্রহণ করে আদেশ দেন।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম. আমিরুল ইসলাম। আর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল, অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার রফিক আহমেদ।

এর আগে হাইকোর্টের দেওয়া এ সংক্রান্ত রায় বহাল রেখে বাংলাদেশ ব্যাংকের করা ১১ টি আপিল খারিজ করে গত বছরের ১৬ মার্চ রায় দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। সে রায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নেওয়া ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়।

যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টাকা ফেরত দিতে নির্দেশ দেয় হয়েছিল
এস. আলম স্টিলস লিমিটেডকে ৬০ কোটি টাকা
দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড এবং বারাউরা টি কোম্পানি লিমিটেডকে ২৩৭ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ২ টাকা ১৭ পয়সা
মেঘনা সিমেন্ট মিলসকে ৫২ কোটি টাকা
বসুন্ধরা পেপার মিলসকে ১৫ কোটি টাকা
ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডকে ৯০ লাখ টাকা
ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজকে ৭০ লাখ টাকা
ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসকে ১৭ কোটি ৫৫ লাখ টাকা
ইউনিক ভোকেশনাল ট্রেনিং সেন্টারের স্বত্ত্বাধিকারী মো. নূর আলীকে ৬৫ লাখ টাকা
বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা
ইস্টার্ন হাউজিং লিমিটেডকে ৩৫ কোটি টাকা
এবং
ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেড ডেভেলপমেন্টকে ১৮৯ কোটি টাকা।৬১৫ কোটি টাকা ফেরতের রায় স্থগিত

Reneta

দীর্ঘদিনেও ওই টাকা ফেরত না দেওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করে। সে আবেদন আজ আপিল বিভাগ গ্রহণ করে আদেশ দেন।

এ সংক্রান্ত রিট আবেদনের নথি থেকে জানা যায়, ওয়ান ইলেভেন পরবর্তী সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম আয়কর হিসেবে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়। ওই টাকা জমা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সরকারি কোষাগারে।

Jui  Banner Campaign
ট্যাগ: আয়করএক-এগারোওয়ান ইলেভেনতত্ত্বাবধায়ক সরকারবাংলাদেশ ব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT