চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে লিগে ‘সুপার’ শুরু মরগানদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২১ পূর্বাহ্ন ৩১, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ-২০২৩ এর পথে হাঁটার দারুণ সূচনা করেছে বর্তমান বিশ্বজয়ী ইংল্যান্ড।

তিন বছরব্যাপী ১৩ দলের এই লিগের শীর্ষ সাত পরের বিশ্ব আসরে সরাসরি জায়গা করে নেবে। স্বাগতিক ভারত তো সরাসরি খেলবেই, ১০ দলের আসরের বাকি দুটিকে আসতে হবে আরেকটি বাছাইপর্ব পেরিয়ে।

সাউদাম্পটনে দিবারাত্রির ম্যাচে শুরুতে ব্যাট করে ৪৪.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৭.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে মরগানের দল। শনিবার তিন ম্যাচ সিরিজের পরের লড়াই একই ভেন্যুতে।

বিশ্বকাপ জয়ের পর দেশের মাটিতে প্রথমবার ওয়ানডে খেলতে নামা ইংল্যান্ড ২৮ রানে আইরিশদের প্রথম ৫ উইকেট তুলে নেয়। ডেভিড উইলির সেই ঝড় সামলে পৌনে দুইশর কাছে যায় সফরকারীরা।

২১ বছর বয়সী অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার অপরাজিত ৫৯ ও অ্যান্ডি ম্যাকব্রিনের ৪০ রানে দ্রুত অলআউট হওয়া ঠেকায় আয়ারল্যান্ড।

উইলি ৩০ রানে ৫ উইকেট নিয়ে করেন ক্যারিয়ারসেরা বোলিং। সাকিব মাহমুদ ২টি ও আদিল রশিদ, টম কারেন নিয়েছেন ১টি করে উইকেট।

Reneta

ছোট সংগ্রহের জবাব দিতে নেমে রুট ২৪, ভিন্স ২৫, বিলিংস অপরাজিত ৬৭ ও অধিনায়ক মরগানের অপরাজিত ৩৬ রানে জয়ে পা রাখে ইংল্যান্ড। বিলিংস ১১ চারে ৫৪ বলে ও মরগান ৪ চার ২ ছক্কায় ৪০ বলে ইনিংস সাজান।

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি ওয়ানডে লিগইংল্যান্ড-আয়ারল্যান্ডবিশ্বকাপ-২০২৩মরগানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় ব্যবধানে জয়ী লুৎফুজ্জামান বাবর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে বিজয়ী নুরুল হক নূর

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT