চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে ৪৯০ রান তুলে কিউই মেয়েদের বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৫০ ওভারে ৪৯০ রান তুলে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়ে কিউই নারীরা। ওয়ানডেতে এটা সর্বকালের সেরা স্কোর।

নিউজিল্যান্ডের ৪৯০ রানের জবাবে মাত্র ১৪৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। স্বাগতিকরা ম্যাচ জেতে ৩৪৬ রানে। এটা তাদের ওয়ানডে ইতিহাসে চতুর্থ বৃহত্তম জয়।

এর আগে নারীদের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোরটাও ছিল নিউজিল্যান্ডের। ১৯৯৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে তারা করেছিল ৪৫৫ রান। আর ৫০ রানের আগেই পাকিস্তানিদের অলআউট করে ম্যাচ জিতেছিল ৪০৮ রানে।

নিউজিল্যান্ডের দুইজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। ওপেনার সুইজি বেটিস ৯৪ বলে করেন ১৫১ রান। ম্যাডি গ্রিন ৭৭ বলে করেন ১২১ রান। এছাড়া দুইজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। তাদের ইনিংস দুটি যথাক্রমে ৬২ ও ৮১ রানের।

৪৯০ রানে থামলেও ছাপিয়ে গেছে পুরুষদের সর্বোচ্চ ওয়ানডে স্কোর। ওয়ানডে ক্রিকেটে পুরুষদের সর্বোচ্চ স্কোর ৪৪৪। ২০১৬ অগস্টে নটিংহ্যামশায়ারে পাকিস্তানের বিরুদ্ধে এই রান তুলেছিল ইংল্যান্ড।

এনিয়ে নারীরা ওয়ানডে ক্রিকেটে তিনবার চারশোর মাইলস্টোন টপকালেন। এর আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একবার করে চারশো রানের গণ্ডি টপকেছেন। যদিও পুরুষরা ওয়ানডে ক্রিকেটে ১৮বার চারশো রানের গণ্ডি টপকেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন নারীর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬

মাস্তুল: প্রান্তিক বাস্তবতার অবমুক্তি এবং টাইম-ইমেজের নিরীক্ষা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT