চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে টাইগারদের ১০০তম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর একদিনের ক্রিকেটে টাইগারদের জয়ের সংখ্যা দাঁড়িয়েছিল ৯৯। আর আজ তৃতীয় ম্যাচ জিতে ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করলো টাইগাররা। আজকের ম্যাচ নিয়ে মোট ৩১৫টি একদিনের ম্যাচ খেলেছে টাইগারা। সেখানে ১০০ জয়ের বিপরীতে পরাজয় ২১১ ম্যাচে। বাকি ৪টি ম্যাচে ফলাফল আসেনি।

১৯৮৬ সালে একদিনের ক্রিকেটে টিম বাংলাদেশের আন্তর্জাতিক সূচনা হয়েছিলো। পাকিস্তানের সাথে সেই ম্যাচে টাইগাররা হেরেছিলো ৭ উইকেটে। প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ১২ বছর। নিজেদের ১৯তম ম্যাচে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে জয়ের সূচনা হয়। ১৯৯৮ সালে ভারতের হায়দ্রাবাদে হয়েছিলো সেই ম্যাচটি।

২০০৯ সালের পর অনেকটাই বদলে গেছে বাংলাদেশ। বড় দলগুলোর সাথে নিয়মিত জিততে শুরু করে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর সবচেয়ে বেশি জয় এসেছে আফ্রিকান এ দেশটির বিপক্ষেই। মোট ৬৭ বারের দেখায় টাইগারদের জয় ৩৯ টিতে, অন্যদিকে পরাজয় ২৮ টি ম্যাচে।

জিম্বাবুয়ের পর বাংলাদেশ সবচেয়ে বেশি খেলেছেন শ্রীলঙ্কার সাথে। কিন্তু সবচেয়ে বেশি হেরেছে এই দ্বীপ দলটির বিপক্ষে। এপর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ৩৮টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪টি জয়ের বিপরীতে হেরেছে ৩৩টি ম্যাচে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৩৫টি ম্যাচ। ১৯৯৯ বিশ্বকাপে প্রথম জয় পেলেও পরবর্তী জয়ে পেতে লাগে ১৬ বছর। তবে গত বছর দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ৪টি অন্যদিকে পরাজয় ৩১টি। উপমহাদেশের আর এক দেশ ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলেছে ৩২টি ম্যাচ। সেখানে ৫ জয়ের বিপরীতে পরাজয় ২৬ টিতে। একটি ম্যাচের ফলাফল আসে নি।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ের পর বাংলাদেশ সবচেয়ে বেশি জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এপর্যন্ত ২৫টি একদিনের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ড। সেখানে টাইগারদের জয় ৮টিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮ বারের দেখায় টাইগারদের জয় ৭টি ম্যাচে অন্যদিকে পরাজয় ১৯টি ম্যাচে। দুইটি ম্যাচের ফলাফল হয়নি।

বর্তমান একদিনের র‍্যাংকিংয়ের শীর্ষ দুই দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথাক্রমে ১৯ টি ও ১৭ টি একদিনের ম্যাচ খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের কার্ডিফে একমাত্র জয় পেয়েছিলো টাইগাররা অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তিন ম্যাচে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। এপর্যন্ত ১৬ ম্যাচে এই দুই দলের দেখা হয়েছিলো। সেখানে বাংলাদেশের ৩ জয়ের বিপরীতে পরাজয় ১৩ টিতে।

এছাড়া আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কেনিয়ার সাথে। ১৪ বারের দেখায় বাংলাদেশের জয় ৮ অন্যদিকে পরাজয় ৬ ম্যাচে।

স্কটল্যান্ড (৪), বারমুডা (২), হংকং (১) ও সংযুক্ত আরব আমিরাতের (১) বিপক্ষে সব ম্যাচেই জিতেছে টাইগাররা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের আসল রূপ দেখলো আফগানিস্তান

পরবর্তী

পাগল ভক্তকে যেভাবে বুকে নিলেন মাশরাফি

পরবর্তী

পাগল ভক্তকে যেভাবে বুকে নিলেন মাশরাফি

উত্তরায় বাতিঘরের যাত্রা শুরু

সর্বশেষ

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT