একজন এসেছেন ‘ওয়াইল্ডকার্ডের’ জোড়ে, আরেকজন শীর্ষ বাছাই। রজার্স কাপে প্রথম জনের কাছে হেরেই অঘটনের শিকার হয়েছেন রাফায়েল নাদাল। শেষ ষোলোতে ১৮ বছর বয়সী কানাডিয়ান ড্যানিস শাপোভালোভের কাছে হেরেছেন ১৫ গ্র্যান্ডস্লামের মালিক স্প্যানিশ নাদাল।
শাপোভালোভের কাছে ৩-৬, ৬-৪, ৭-৬ গেমে হেরে ছিটকে গেছেন নাদাল। এতে র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি অ্যান্ডি মারের কাছেই ছেড়ে রাখতে হচ্ছে তাকে। স্থানটা পুনরুদ্ধারের জন্য আসন্ন সিনসিনাটি মাস্টার্সে জ্বলে উঠতে হবে নাদালকে। নয়তো সেটি চলে যাবে রজার ফেদেরারের কাছে।
রেকর্ড ১৯টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরার এদিন ডেভিড ফেরারকে হারিয়ে সেরা আটের টিকিট কেটেছেন। র্যাঙ্কিংয়ের তিনে থাকা সুইস তারকা ৪-৬, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন।








