চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি মোয়াজ্জেমের মুখে দাড়ি, পায়ে স্যান্ডেল

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৭:১৬ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

গ্রেপ্তার হওয়ার আগে ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে হাইকোর্টে দেখা গিয়েছিল। আগাম জামিনের আবেদন কার্যতালিকায় আনতে তিনি রোববার হাইকোর্টে এসেছিলেন বলে জানা গেছে। তবে নিজেকে লুকাতে কৌশলের আশ্রয় নেন তিনি।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ইন্টারনেটে ছড়ানোর দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ‘লাপাত্তা’ হয়ে যায় ওসি মোয়াজ্জেম।

মোয়াজ্জেম হোসেনের আইনজীবী সালমা সুলতানা চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘আজ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে ওসি মোয়াজ্জেমের আগাম জামিনের একটি আবেদন কার্যতালিকায় আনার জন্য উপস্থাপন করেছিলাম। তখন আদালত বলেছিলেন আগামীকাল বিষয়টি আদালতের কার্যতালিকায় থাকবে। তবে এরপর উনি যেহেতু গ্রেপ্তার হয়েছেন সেহেতু আগাম জমিনের আবেদনটি আগামীকাল শুনানির আর সুযোগ নেই।’

এ বিষয়ে সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের সহকারি অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ চ্যানেল আই অনলাইন-কে বলেন: ‘আজ দুপুর ১টার দিকে কোর্ট মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার ঠিক আগে ওসি মোয়াজ্জেমের আগাম জামিনের আবেদন সম্পূরক কার্যতালিকায় শুনানির আরজি জানান তার আইনজীবী। তখন আদালত বলেন বিষয়টি আগামীকাল শুনানির কার্যতালিকায় থাকবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টে কর্মরত একজন কর্মকর্তা চ্যানেল আই অনলাইন-কে জানান: আজ সকালের পর থেকেই সুপ্রিম কোর্টের টেলিফোনে এক্সেঞ্জ সংলগ্ন ( মূল ভবন) এলাকায় ওসি মোয়াজ্জেম হোসেনকে দেখা যায়। তবে তাকে সহজেই চেনা যায়নি। তার মুখে দাড়ি ছিল। আর তার পায়ে স্যান্ডেল এবং পরনে টি শার্ট।

বিকাল ৩টার পর হাইকোর্ট এলাকার বাইরে থেলে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানায় নেয়া হয়। রমনা জোনের উপ-কমিশনার মারুফ হাসান সরদার বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

Reneta

মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার পর ওসি মোয়াজ্জেমকে প্রথমে সোনাগাজী থানা থেকে প্রত্যাহার করে রংপুর রেঞ্জে পাঠান হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয় পুলিশ বাহিনী থেকে।

পুলিশ কর্মকর্তারা ওসি মোয়াজ্জেমের কোনো খোঁজ দিতে না পারলেও আইনজীবীর মাধ্যমে মোয়াজ্জেমের করা একটি আগাম জামিনের আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা পড়ে গত ২৯ মে।

এর আগে নুসরাত জাহান রাফির জবানবন্দী ইন্টারনেটে ছড়ানোর বিষয়ে পিবিআইয়ের করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন গত ২৭ মে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

গত মার্চ মাসে নুসরাত তার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করার পর তার তদন্তে তৎকালীন ওসি মোয়াজ্জেম থানায় ডেকে নিয়ে এই মাদ্রাসাছাত্রীর জবানবন্দী নিয়েছিলেন।

এর কয়েক দিনের মাথায় নুসরাতের গায়ে অগ্নিসংযোগ করা হলে তা নিয়ে সারাদেশে আলোচনার মধ্যে ওই জবানবন্দীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অগ্নিদগ্ধ নুসরাতের মৃত্যুর পর গত ১৫ এপ্রিল ওই ভিডিও ছড়ানোর জন্য ওসি মোয়াজ্জেমকে আসামি করে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এরপর ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেন ওই অভিযোগ তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। এরপর পিবিআই যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়, সেখানে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়।

পিবিআইর এই প্রতিবেদন সাইবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে গত ২৭ মে ট্রাইব্যুনালের বিচারক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন।

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির অভিযোগে রাফির মা বাদী হয়ে মাদ্রসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সোনাগাজী থানা পুলিশ অধ্যক্ষ সিরাজ উদ দৌল্লাকে গ্রেপ্তার করে।

এ মামলা প্রত্যাহারের জন্য রাফি ও তার পরিবারের উপর চাপ প্রয়োগ করে অধ্যক্ষের লোকজন। এতে ব্যর্থ হয়ে গত ৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষা দিতে গেলে তাকে কৌশলে মাদ্রসার ছাদে ডেকে নিয়ে মামলা প্রত্যাহারের জন্য আসামিরা চাপ দেয়। পরে পরিকল্পিতভাবে রাফির হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে রাফি অগ্নিদগ্ধ হয়। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল রাতে রাফি মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসি মোয়াজ্জেমওসি মোয়াজ্জেম হোসেননুসরাত জাহান রাফি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দীপনের নতুন ছবি ‘ঢাকা ২০৪০’, নায়ক বাপ্পী চৌধুরী

পরবর্তী

নতুন শর্তে মমতার সঙ্গে বৈঠকে রাজি চিকিৎসকরা

পরবর্তী

নতুন শর্তে মমতার সঙ্গে বৈঠকে রাজি চিকিৎসকরা

রাজধানীতে বস্তিবাসীর সংখ্যা সাড়ে ৬ লাখ

সর্বশেষ

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT