চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসি পদে ‘আপাতত’ নিয়োগ পাচ্ছেন না সহকারী পুলিশ কমিশনাররা

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
২:৩৪ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সহকারী পুলিশ কমিশনার পদায়নের উদ্যোগ থেকে আপাতত সরে এসেছে পুলিশ সদর দফতর। তবে ইতোমধ্যেই প্রতি থানায় একজন করে ইন্সপেক্টরকে নিয়োগ দেয়ার প্রক্রিয়া শেষ হয়েছে।  

তাদেরকে ইন্সপেক্টর (অপরেশন এন্ড এডমিন) হিসেবে কাজ করতে বলা হয়েছে।  কিন্তু সুষ্পষ্ট নীতিমালা না থাকায় তাদের অফিস এবং কাজকর্ম নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। 

এক্ষেত্রে ইতিমধ্যে দায়িত্বে থাকা অপারেশন অফিসারের কাজ কি হবে? তিনি তার অফিস কক্ষ নতুন পদায়ন হওয়া ইন্সপেক্টরকে ছেড়ে দেবেন কিনা? দিলে তিনি বসবেন কোথায়? তার কাজই বা কি হবে? এমন নানা প্রশ্ন উঠে এসেছে।

যদিও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মৌখিক আদেশে বলেছেন, অপারেশন অফিসার পদটি বিলুপ্ত হবে। কিন্ত লিখিত আদেশ ছাড়া তা মানতে নারাজ অপারেশন অফিসাররা। এ নিয়ে জটিলতা বাড়ছে। 

৫ বছর আগে জারি করা পুলিশ সদর দফতরের দেড় পৃষ্ঠার এক নীতিমালায়  বলা হয়, যিনি ইন্সপেক্টর এডমিন হিসেবে নিয়োগ পাবেন তিনি হবেন থানার ওসি। সেই হিসেবে নতুন নিয়োগ পাওয়া জুনিয়র ইন্সপেক্টররা ওসি হিসেবে নিজেদের দাবি করতে চাচ্ছেন। এ ব্যাপারটি সুরাহা না হলে জটিলতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আর যানবাহনের ব্যবস্থা না থাকায় নতুন অর্গানোগ্রাম পাস হলেও প্রতি দুই থানা নিয়ে গঠিত অপরাধ অঞ্চলগুলোতে অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়োগ দেয়ার বিষয়টিও থেমে আছে। ওইসব অঞ্চলগুলোতে এখন দায়িত্বে আছেন সহকারী পুলিশ কমিশনাররা। 

Reneta

এইসব সহকারী পুলিশ কমিশনারদের ওসি হিসেবে পদায়নের শেষ মুহুর্তে আগের অবস্থান থেকে কেনো সরে আসা; এর কারণ হিসেবে পুলিশ হেড কোয়ার্টার সূত্রে দাবি করছে, ওই সিদ্ধান্ত জানার পর ইন্সপেক্টররা পুলিশ প্রধানের সঙ্গে দেখা করে এ বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন।

এরপর আইজিপি বিষয়টি দেখার আশ্বাস দেন। তাদের ধারণা এখন ওই সিদ্ধান্ততি বাতিল হয়ে গেছে। তবে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা বলছেন, অর্গানোগ্রাম হয়ে আছে, সময় সুযোগ মতো তা বাস্তবায়ন করা হবে। যানবাহনের ব্যবস্থা হলে প্রত্যেক অপরাধ বিভাগে আরও একজন করে অতিরিক্ত এসপিকেও পদায়ন করা হবে। 

বর্তমানে প্রতি বিভাগে তিনটি অঞ্ঝলে ভাগ করা হয়েছে। সেখানে দুই জন করে অতিরিক্ত এসপি কাজ করছেন। তিন জন পদায়ন হলে প্রত্যেককে একটি করে অপরাধ অঞ্চলের জন্য নিয়োগ দেবে কর্তৃপক্ষ। তখন আর সহকারী পুলিশ সুপারদের ওসি নিয়োগে কোন বাধা থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসিওসি-এএসপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT