চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওষুধে অনিয়ম প্রতিরোধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের জনবল বৃদ্ধি হচ্ছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

ওষুধের অনিয়ম প্রতিরোধ ও মনিটরিং ব্যবস্থা জোরদার করতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের জনবল বৃদ্ধি করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য বেগম মাহজাবিন খালেদের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন: বর্তমান সরকার ভেজাল, নকল ও মানহীন ওষুধ বিক্রির বন্ধে বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা পর্যায়ে মডেল ফার্মেসী স্থাপনের উদ্যোগ নিয়েছে। সরকার ইতোমধ্যে ঢাকাসহ সারাদেশে ২০৪টি ফার্মেসীকে মডেল ফার্মেসী হিসেবে অনুমোদন দিয়েছে। সারাদেশে মডেল ফার্মেসী প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সারাদেশে ভেজাল ও নকল ওষুধ উৎপাদন এবং বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানকে ৭ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে এবং ৭৮জন আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করাসহ ৪৫টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এই সময়ে ১৮ কোটি ৩৫ লাখ ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়েছে।

মন্ত্রী বলেন, ওষুধের অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে বিদ্যমান ওষুধ আইনকে আরো যুগোপযোগী ও কঠোর শাস্তির বিধান রেখে প্রস্তাবিত ওষুধ আইন অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ড দলে ‘পূর্ণ ঐক্য’ রয়েছে, বলছেন কেন

জুলাই ১৪, ২০২৬

‘সদস্যপদ’ টিকিয়ে রাখতে কমনওয়েলথ গেমসে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT