চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওষুধের কাঁচামাল রপ্তানিতে ভর্তুকি পেতে ইপিবি’র সনদ লাগবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A
ভেজাল-মেয়াদোত্তীর্ণ ওষুধ

ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতে হলে এপিআই সনদের বদলে এখন থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি’র) সনদ লাগবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে নিজস্ব কারখানায় উৎপাদিত ওষুধের কাঁচামাল বা অ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রিডিয়েন্টস (এপিআই) রপ্তানির বিপরীতে সরকার ২০ শতাংশ ভর্তুকি দিয়ে আসছে। ২০১৭-১৮ অর্থবছর থেকে জাহাজিকৃত পণ্যের (এফওবি) ক্ষেত্রে এ ভর্তুকি দেওয়া হচ্ছে।

তবে এ ভর্তুকি পেতে এতদিন বাংলাদেশ এপিআই অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের সনদপত্র দরকার ছিল। কিন্তু এখন থেকে এই অ্যাসোসিয়েশনের সনদের বদলে রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রত্যয়ন পত্র সুবিধা প্রত্যাশী প্রতিষ্ঠানগুলোকে দাখিলের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ডিজিএম মোঃ. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত সব অনুমোদিত ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।

এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনপত্রের সঙ্গে অ্যাসোসিয়েশনের সনদপত্রের বদলে ইপিবি’র সনদপত্র দাখিল করতে হবে।

বর্তমানে দেশে এপিআই উৎপাদন করছে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, বাংলাদেশ অ্যান্টিবায়োটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গণস্বাস্থ্য অ্যান্টিবায়োটিকস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড, নভো হেলথ কেয়ার অ্যান্ড ফার্মা লিমিটেড ইউনিট-২, গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড, নিপ কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অপসোনিন বাল্ক ড্রাগস লিমিটেড, ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড, এসিআই লিমিটেড, এসকায়েফ বাংলাদেশ লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড ও গ্লোবাল ক্যাপসুল লিমিটেড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওষুধের কাঁচামালবাংলাদেশ ব্যাংকসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT