চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউর স্বপ্ন তছনছ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

প্রথমে গোল করেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সঙ্গে শীর্ষ চারে থেকে মৌসুম শেষের সুযোগ প্রায় হাতছাড়া মরিনহোর দলের। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসি সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা।

৩৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে পেপ গার্দিওলার দল। তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে পাঁচে ম্যানইউ। শীর্ষ চারে থেকে মৌসুম শেষের আশা টিকিয়ে রাখতে নিজ নিজ ম্যাচে জেতার বিকল্প নেই দুই প্রতিবেশীর।

রোববার এমন হিসাবের ম্যাচে ড্র করল ম্যানইউ। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন মাঠে নামতে পারেননি দলের মিডফিল্ডার মারোয়ান ফেলাইনি। বেলজিয়ান তারকার পাশাপাশি ইনজুরির কারণে দলে ছিলেন না পল পগবা, ক্রিস স্মলিং এবং ফিল জোন্সও।

তারপরও ঘরের মাঠে প্রথম দিকে দাপটটা ছিল তাদেরই। তবে বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলেন না রুনি-লিংগার্ডরা।

প্রথমার্ধের ১৭ মিনিটে গোলের দেখা পেয়েই গিয়েছিল ম্যানইউ। কিন্তু প্রায় অসম্ভব এক প্রচেষ্টায় সেটা রুখে দেন সোয়ানসি গোলকিপার। তিন মিনিট পর অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সোয়ানসিও। তবে ম্যানইউর ত্রাতা হন গোলকিপার।

Reneta

প্রথমার্ধের খেলা যখন প্রায় শেষ, তখনই গোলের দেখা পায় ম্যানইউ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাসফোর্ডকে সোয়ানিস ডিফেন্ডার ফ্যাবিয়ানস্কি নিজেদের বক্সে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় ম্যানইউ। বিতর্কিত সুযোগ থেকে বল জালে জড়াতে ভুল করেনি ওয়েন রুনি।

প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানইউ। ফিরে শুরুর দিকে আক্রমণে ধার বাড়ালেও পাল্টা আঘাত করে সোয়ানসি। সফরকারীদের মুহুমুহু আক্রমণের মধ্যেই ৬২ মিনিটে দ্বিতীয়বার এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মার্শিয়াল। কিন্তু দুর্বল শটে সে সুযোগ নষ্ট করেন ফরাসি তারকা।

এরপর দুদলই দুটি সম্ভাবনাময় আক্রমণ গড়েছিল। ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি কেউই। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যেই ৭৯ মিনিটে সমতায় ফেরে সোয়ানসি। ফ্রি-কিক থেকে অসাধারণ এক গােল করেন সিংগার্ডসন। পরে আরও একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি তিনি। নির্ধারিত সময় শেষে ৭ মিনিট অতিরিক্ত খেলা হলেও আর জাল খুঁজে পায়নি ম্যানইউ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT