চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওরে আমার বাবা, আইলো না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র  থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা-মা ও ভাইয়ের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা।

‘ওরে আমার বাবা, আইলো না’ চিৎকার করে কাঁদছেন হাদিসুর রহমানের বৃদ্ধ বাবা-মা।

বুধবার ৯ মার্চ দুপুরে এমভি বাংলার সমৃদ্ধির ২৮ জন ক্রুয়ের সঙ্গে থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে না আসায় তার বাবা আব্দুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই বিলাপ করছিলেন।

বুধবার বেলা ১২টায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকদের বহনকারী টার্কিস এয়ারলাইন্সের ফ্লাইট ৭২২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে যান হাদিসুরের বাবা-মা ও ভাই।

আব্দুর রাজ্জাক হাওলাদার কান্নায় ভেঙে পড়েন। হাতে থাকা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘এটা আমার ছেলে।’

হাদিসুর রহমানের স্বজনদের বিলাপ আর আহাজারি বিমান বন্দরের পরিবেশ ভারী করে তোলে।পরিবারের সব চেয়ে মেধাবী সদস্যের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না পরিবার।

হাদিসুরের মা আমেনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আমার বাবাকে (ছেলে) ফেরত চাই। সবাই ফিরে এসেছে কিন্তু আমার ছেলে আসেনি আমি আমার ছেলেকে এখনো দেখিনি।’

হাদিসুরের মরদেহ এখনও ইউক্রেনে রয়েছে এবং তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

 ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক দেশে ফেরার পর জাহাজটির গ্রুপ ক্যাপ্টেন জি এম নূরে আলম বলেন, অত্যন্ত গভীর সমবেদনা জানাচ্ছি আমাদের সহকর্মী ও থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃত্যুতে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আমরা তার মরদেহ হিমঘরে রেখে এসেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক শিকদার ব‌দিরুজ্জামান বলেন, হাদিসুরের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। তার দেহাবশেষ অতিসত্বর দেশে নিয়ে আসব।

ক‌বে নাগাদ নি‌য়ে আসা হ‌বে জান‌তে চাইলে ব‌দিরুজ্জামান ব‌লেন, যত দ্রুত সম্ভব। এ সময়টা ফিক্সড ক‌রে বলা যাবে না। একটা দে‌শে যুদ্ধ চল‌ছে, সেখা‌নে মানুষ ঢুক‌তে পার‌ছে না। আমা‌দের আন্তরিকতা শতভাগ আছে। আন্তরিকতা ও প্রচেষ্টা সবই আছে।

হাদিসুরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ব‌দিরুজ্জামান বলেন, আমাদের প্রাথমিক দায়িত্ব ছিল এ ২৮ জনকে উদ্ধার করা। তারপর আমাদের যা করণীয় থাকবে তার সবই আমরা করব। তা‌দের জন্য যতটুকু করণীয় সেটা আমরা করব। সরকারের তরফ থেকে যতটুকু করার সেটা করব।

ট্যাগ: ইউক্রেনবাংলার সমৃদ্ধিহাদিসুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেশাজীবী নারীদের সম্মাননা

পরবর্তী

ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীশান্ত

পরবর্তী
শ্রীশান্ত ক্রিকেটের জন্য বিদায় জানাচ্ছেন, ভারতের জার্সিতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীশান্ত

Bangladeshi travelers at Riyadh airport check-in counters. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে গৃহকর্মী নিয়োগে বার্ষিক শুল্ক আরোপের সিদ্ধান্ত

সর্বশেষ

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির

আগস্ট ২৬, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার কারণ কী?

আগস্ট ২৬, ২০২৬

যেভাবে ফিলাডেলফিয়া থেকে বাংলাদেশের ফুটবলে এলেন সুলিভান ব্রাদার্স

আগস্ট ২৬, ২০২৬

আলভারেজকে বার্সায় বিক্রির সম্ভাবনা ‘শূন্য শতাংশ’, কঠোর বার্তা অ্যাটলেটিকোর

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT