চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওরকম কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন জোকোভিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউএস ওপেনে বেশ ছুটছিলেন নোভাক জোকোভিচ। অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় থামতে হয়েছে তাকে। লাইন জাজকে বল দিয়ে আঘাতের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। সেজন্য অবশ্য পরে খোলাখুলি ক্ষমাও চেয়েছেন বিশ্বের বর্তমান একনম্বর সার্বিয়ান এ তারকা।

জোকো আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন কদিন আগে। কোর্টে বেশ ছুটছিলেন। ছিটকে যাওয়ার ম্যাচে চোখ ছিল শেষ আটে ওঠার। কিন্তু প্রথম সেটে স্পেনের পাবলো বাস্তার কাছে হেরে বসেন। ৬-৫ গেমে পিছলে শুরুর ধাক্কা আঘাত করে তার মনোজগতে।

নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে ম্যাচের একপর্যায়ে বল হাতে নিয়ে আনমনে ড্রপ করিলেন জোকো। একসময় সেটি মেরে বসেন পেছন দিকে। যা লাইন জাজকে আঘাত করে বসে। বল লাগে ওই নারী জাজের গলায়। তখন সামনে আসে টুর্নামেন্ট বাইলজ। জোকোভিচকে যা ব্যাকফুটে ঠেলে দেয় পুরোপুরি। ম্যাচ অফিসিয়ালকে শারীরিক আঘাত করায় ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয় তাকে।

২০২০ সালে একটি ম্যাচও না হারা জোকার এমন কাণ্ডের জন্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন, ‘এমন পরিস্থিতি আমাকে বিষণ্ণ করেছে, আমি ব্যথিত। লাইন জাজের খোঁজ নিয়েছি। তিনি ঠিক আছেন জেনেছি। আরও ভালো মানুষ ও খেলোয়াড় হওয়ার জন্য আমাকে শিক্ষা নিতে হবে এই ঘটনায়। টুর্নামেন্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের কাছে দুঃখ প্রকাশ করছি।’

৩৩ বছর বয়সী ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ অবশ্য ওই নারী লাইন জাজের কাছে ঘটনার সময়ই ক্ষমা চেয়েছিলেন। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ছিটকে গেছেন, আসর থেকে পাওয়া সব রেটিং পয়েন্ট কাটা যাবে, সঙ্গে জুটবে না প্রাইজমানি, আছে জরিমানার শঙ্কাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনজোকোভিচটেনিসলিড স্পোর্টসসার্বিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT