বলিউডের নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সারা আলি খান। আর তাই তাকে নিয়ে ভক্তদের আলোচনা-সমালোচনাও বেশি। ‘লাভ আজ কাল’ ছবির একটি দৃশ্য নিয়ে সম্প্রতি ট্রলের শিকার হয়েছেন সারা। সেই প্রসঙ্গে মুখও খুলেছেন তিনি।
‘লাভ আজ কাল’ ছবির একটি দৃশ্যে সারা আলি খান ‘ওভার অ্যাকটিং’ করেছেন, এমনটাই মনে করছেন অনেক ভক্ত। আর সেটা নিয়ে তৈরি হচ্ছে ‘ট্রল’। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে সেগুলো।
এই প্রসঙ্গে সারা আলি খান বলেছেন, ‘পোশাক, চুল বা ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করলে মানা যায়। কিন্তু কাজ নিয়ে ট্রল করার বিষয়টি আলাদা। কারণ ক্যারিয়ার নিয়ে তিনি অনেক বেশি সচেতন।’
তিনি আরও বলেন, গঠনমূলক সমালোচনা করলে তিনি প্রশংসা করবেন। কারণ তিনি এখনও শিখছেন। আর নতুন কিছু শেখা এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বড় পর্দায় কার্তিক-সারা জুটির রসায়ন দেখার জন্য ‘লাভ আজ কাল’ ছবিটি নিয়ে বাড়তি আগ্রহ দর্শকের। ‘লাভ আজ কাল’ ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। -টাইমস অব ইন্ডিয়া








