চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারটা পাতানো ছিলো?

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
১০:৩৬ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বরিশাল বুলস আর চিটাগং ভাইকিংসের ম্যাচ এবং এলটন চিগুম্বুরার করা ওই ম্যাচের ১৯তম ওভার নিয়ে কম কথা হয়নি। সন্দেহের তীর বারবার ছুটেছে জিম্বাবুইয়ান অলরাউন্ডারের দিকেই। ম্যাচ শেষে সব সন্দেহ, অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এবার ওই ওভারের বিবরণ দিয়েছেন এলটন চিগুম্বুরা।

জিম্বাবুইয়ান অলরাউন্ডার কথা বলেছেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

চ্যানেল আই অনলাইন: হাই এলটন,

এলটন চিগুম্বুরা: হ্যালো…

চ্যানেল আই অনলাইন: বিপিএল ভালো কাটেনি, খুব আপসেট নিশ্চই?

এলটন চিগুম্বুরা: তা তো অবশ্যই। দিন শেষে দর্শক আপনার কাছে রেজাল্টটাই জানতে চায়। আমরা পয়েন্ট টেবিলে সবার নিচে। এটা শুনতেও খারাপ লাগে।

Reneta

চ্যানেল আই অনলাইন: কি কারণে এমন ফলাফল, কি মনে হয় আপনার?

এলটন চিগুম্বুরা: বুঝতে পারিনি। সবাই শতভাগ চেষ্টা করেছে বলেই মনে হয়, অথচ…।

চ্যানেল আই অনলাইন: আপনার নিজের পারফরমেন্সওতো সুবিধার নয়।

এলটন চিগুম্বুরা: হ্যা, অস্বীকার করছি না। যে দুটো ম্যাচে সুযোগ পেলাম, তাতে কিছুই করতে পারি নি। আনলাকি।

চ্যানেল আই অনলাইন: মাত্র ৬ রান আর বল হাতে ২টি উইকেট, এটাই আপনার বিপিএল সিজন থ্রি?

এলটন চিগুম্বুরা: উফ, রাবিশ এফোর্ট। ভুলে যাওয়াই উচিত।

চ্যানেল আই অনলাইন: বরিশালের বিপক্ষে ম্যাচে ১ ওভারে ২২ রান দিলেন, ম্যাচটা চিটাগং ভাইকিংসের হাত ফসকে বের হয়ে গেলো। কেউ কেউ এটাকে সন্দেহের চোখে দেখেন আপনি কী বলেন?

এলটন চিগুম্বুরা: জঘন্য একটা ওভার ছিলো, আমি কিছুতেই ঠিক জায়গায় বল করতে পারছিলাম না। তবে ক্রিকেটে এটা খুবই স্বাভাবিক। আর টি-টুয়েন্টি ক্রিকেটে আরও বেশি স্বাভাবিক। এমন একটা ওভার ম্যাচের ফলাফল এলোমেলো করে দিতে যথেষ্ট। সেটিই হয়েছে।

চ্যানেল আই অনলাইন: একটু খুলে বলবেন, কী হয়েছিলো, ওটা কি পাতানো ওভার ছিলো?

এলটন চিগুম্বুরা: ইম্পোসিবল। বললাম তো আমি, এটা খুবই স্বাভাবিক ঘটনা। ক্যাপ্টেন ডাকলো বল করতে আমি বল করতে থাকলাম। আমি আপনাকে পরিস্কার করতে চাই, এটা সন্দেহের চোখে দেখার কোন কারণ নেই। আমি বা আমার দল এমন কিছু চিন্তায়ও আনতে পারি নি। দর্শকদের শুধু বলতে চাই, আমি ঠিক আমি জায়গা বলটা করতে পারছিলাম না। বাট, ওভারের শেষ বলে মাহমুদুল্লা কিন্তু আমার বলেই আউট হয়েছিলো। এটাই টি-টুয়েন্টি ক্রিকেট ম্যান, থিঙ্ক পজেটিভ প্লিজ।

চ্যানেল আই অনলাইন: থ্যাকংস।

এলটন চিগুম্বুরা: বাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT