চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের বক্তব্য ‘অসংগত’ বলছে ১৪ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

জোটগতভাবে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ১৪ দল। নবম ও দশম সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনের করে আওয়ামী লীগ। 

সেই দুই সরকারেই মন্ত্রী পদে দেখা গেছে ১৪ দল থেকে নির্বাচিত একাধিক নেতাকে। তবে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জয়ের পর মন্ত্রিসভায় রাখা হয়নি জোটের কোনো প্রতিনিধিকে।

এতে মনোক্ষুণ্ন হলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখা হচ্ছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েছিলেন ১৪ দলের নেতারা।

এর মাঝে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমরা জোট করেছি। জোট করার অর্থ এই নয় যে, আমরা শর্ত দিয়েছি যে, মন্ত্রী করতেই হবে। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।

জোটের নেতৃত্ব দেওয়া দলের সাধারণ সম্পাদকে এমন বক্তব্যে কিভাবে নিচ্ছে শরিকরা?

জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সদ্য সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মন্ত্রিসভা মাছের ভাগ দেওয়ার মতো নয়। মন্ত্রিসভার কাজ হচ্ছে দেশ পরিচালনা করা। যখন আমরা এক সঙ্গে চলা শুরু করেছিলাম, তখন কথা ছিলো একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার। এখন আমরা নেই, কিছু বলতে চাই না।

Reneta

একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্য সঙ্গত নয় বলেও দাবি করেন তিনি।

এ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, তার বক্তব্য সঙ্গত নয়। এই যদি দৃষ্টিভঙ্গি হয় তাহলে সেটা আমরা বিবেচনার মধ্যে রাখবো। কোনো শর্তদিয়ে মন্ত্রিত্ব পাবো এ কথা আমি কখনই বলিনি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, অতীতের ধারাবাহিকতায় আমাদের সকলেই প্রত্যাশা করেছিলাম সরকারে ১৪ দল থাকবে। কিন্তু সেটা হয়নি। এটাকে আমরা ভিন্নভাবে না দেখে রাজনৈতিকভাবেই দেখতে চাই। ১৪ দলের প্রতিনিধিরা যদি এ মন্ত্রিসভায় থাকতো এ সরকার পরিপূর্ণতা লাভ করতো।

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলছেন, একসঙ্গে সরকার গঠনের যখন সিদ্ধান্ত হয় তার মনে এ মন্ত্রিপরিষদেও জোট থেকেও সদস্য থাকবে। এটা শর্তের প্রশ্ন নয়, প্রশ্ন হলো উপলব্ধির।

অবশ্য ভিন্ন মত আগেও ছিল ১৪ দলে। একাদশ ক্ষমতায় থেকেও অনেকে না পাওয়া, বঞ্চিত থাকার কথা বিভিন্ন সময় এসেছে সংবাদ মাধ্যমগুলোতে।

এবার কোনো সদস্য নেই মন্ত্রিসভায়? যারা এতোদিন বঞ্চিত  ছিলো নাম প্রকাশ করার শর্তে তাদের নেতৃত্ব বলছে, জোটে এবার সমতা এলো!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওবায়দুল কাদেরদিলীপ বড়ুয়ারাশেদ খান মেননলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে প্রবাসী আয় বাড়ছে, মাসের অর্ধেকেই আসছে ২৪ হাজার কোটি টাকা

মে ১৮, ২০২৬

পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি’ বেপরোয়া ও বিপজ্জনক আচরণ: ইসলামাবাদ

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

ডুয়েটে অচলাবস্থা, ভিসি ইস্যুতে পঞ্চম দিনে গড়াল আন্দোলন

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কানাডার ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে ১০৫টি অসদাচরণের অভিযোগ

মে ১৮, ২০২৬

ঝালকাঠিতে স্থানীয় পশুতেই কোরবানির চাহিদা পূরণ হবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT