হোয়াইট হাউজ ছাড়ার পর ওয়াশিংটন ডিসির মনোরম এলাকা ক্যালোরামায় ৮,২০০ বর্গফুটের একটি ভাড়া বাড়িতে বসবাস করবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবার।
নিরিবিলি স্বতন্ত্র এলাকাটিতে ওবামা পরিবারের প্রতিবেশীদের মধ্যে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভানকা ট্রাম্প ও জামাতা জ্যারেড কুশনার এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
ওবামা পরিবারের নতুন বাড়ির এই ছবিটি বাড়ির লিস্টিং এজেন্ট মার্ক ম্যাকফ্যাডেনের কাছ থেকে পাওয়া বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা। ছবিগুলো আগের তোলা। বর্তমানে বাড়িটির ভেতরে ও বাইরে অনেক পরিবর্তন ও সংস্কার হয়ে থাকতে পারে বলে জানানো হয়েছে।
স্থানীয় অধিবাসী ডেবরা সেফলির ভয়েস অব আমেরিকাকে বলেন “ম্যাসাচুসেটস এভিনিউয়ের কাছের ওই এলাকাটি খুবই সুন্দর এবং গাছগাছালি ঘেরা। আমরা যারা এখানে থাকি তারা সবাই-ই গাছপালা ভালোবাসি। আমরা পুরোনো গাছগুলোর পরিচর্যা করি এবং নতুন গাছ লাগাই।”
ডেবরা জানান, ক্যালোরামার ওই অংশটি পুরোটাই বনানী ঘেরা। একটি গাছ দেখিয়ে তিনি বলেন, একশ’রও বেশি বছরের পুরনো এই গাছগুলো আমাদেরকে বাড়তি প্রাইভেসি দেয়। এখানে নতুন করে কিছু নির্মাণ করা কঠিন। তবে জায়গাটা খুবই পরিচ্ছন্ন।”








