চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামার নতুন নিষেধাজ্ঞায় নর্থ কোরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

‘বেআইনী’ নিউক্লিয়ার পরীক্ষা এবং স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনায় নর্থ কোরিয়ার
বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে তিনি এসব নিষেধাজ্ঞা আরোপ করেন।

নতুন প্রণীত নির্বাহী আদেশ অনুসারে, আমেরিকায় থাকা নর্থ কোরিয়া সরকারের সব সম্পত্তি জব্দ করা হবে। এছাড়াও, নর্থ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে যে কোনো ধরণের রপ্তানি এবং দেশটিতে আমেরিকান বিনিয়োগও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শুধু তাই নয়, এই নির্দেশের ফলে আমেরিকান নাগরিক ছাড়াও যে কোনো ব্যক্তিকে নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কালোতালিকাভুক্ত করার ক্ষমতা দেয়া হয়েছে মার্কিন সরকারকে।

হোয়াইট হাউজ মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহল নর্থ কোরিয়ার নিউক্লিয়ার ও ব্যালিস্টিক মিসাইল নিয়ে এসব অবৈধ কর্মকাণ্ড সহ্য করবে না। আমরা নর্থ কোরিয়ার ওপর আইনী নিষেধাজ্ঞা আরোপ করতেই থাকবো যতক্ষণ না দেশটি আন্তর্জাতিক নিয়মকানুন মানতে রাজি হয়।’

ওবামা বলেছেন, নতুন আইনের লক্ষ্য ‘নর্থ কোরিয়ার জনগণ নয়’। এর জন্য দেশটির নেতৃত্বই একমাত্র দায়ী।

নর্থ কোরিয়ার নিউক্লিয়ার অস্ত্র গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা বিষয়ে দেশটির ওপর বার বার নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। এরপরও গত ৬ জানুয়ারি নিউক্লিয়ার মিসাইল পরীক্ষা করে দেশটি। যার ফলে নর্থ কোরিয়ার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে বিশেষ আইন প্রণয়ন করে যুক্তরাষ্ট্র।

Reneta

এর জবাবে ক্ষিপ্ত হয়ে নর্থ কোরিয়া গত ৭ ফেব্রুয়ারি রকেটের মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। তাই সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নতুন একটি নিষেধাজ্ঞা আরোপ করে, যা নর্থ কোরিয়ার বিরুদ্ধে গত কয়েক দশকে আরোপিত সবচেয়ে কঠোর আইন।

প্রেসিডেন্ট ওবামার জারি করা নতুন আইনে যুক্তরাষ্ট্রের আগের নিষেধাজ্ঞা ছাড়াও জাতিসংঘের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ধারাগুলো যোগ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াবারাক ওবামা
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT