জঙ্গিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্ক থাকার ইঙ্গিত করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাকলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অরল্যান্ডোর নৈশ ক্লাবে হামলার ঘটনায় ওবামার নমনীয় বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ ইঙ্গিত দেন।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,‘আমরা এমন এক ব্যক্তির দ্বারা পরিচালিত হচ্ছি যে কঠোর এবং বিচক্ষণ নন, তার মনে হয়তো কিছু আছে; আর অন্য কিছু থাকার অর্থ, আপনি বুঝতেই পারছেন!’
ওবামা কখনও চরমপন্থী ইসলামি সন্ত্রাসী বিশেষণটি ব্যবহার করেন না অভিযোগ করে তিনি বলেন: তিনি নিজের মতো করে অভিনয় করে যাচ্ছে। কিন্তু জনগন এটা বিশ্বাস করে না। তিনি চরমপন্থি ইসলামি সন্ত্রাসী শব্দটিও বলেন না। সেখানে এমন কিছু হচ্ছে, যা কল্পনাতীত।
শনিবার মধ্যরাতে ফ্লোরিডার একটি সমকামী নৈশক্লাবে ওমর সিদ্দিকী মতিন নামে একজন মার্কিন মুসলিম বন্দুকধারীর হামলায় ৫০ জনের মৃত্যু হয়।
নৃশংস এ হামলার ঘটনাকে চরমপন্থী ইসলামি সন্ত্রাসী হামলা না বলায় ওবামার পদত্যাগের আহ্বান জানান ট্রাম্প। ট্রাম্পের দাবি: ওবামা হয়তো বিষয়টি বুঝতে পারেননি কিংবা সবাইকে ভুল বুঝাতে চাইছেন। প্রথম থেকেই ট্রাম্পের অভিযোগ ওবামা খৃষ্টান নন মুসলিমদের প্রতি বেশি সহানুভূতিশীল।




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)



