চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওদেরকে কী এখন বোঝাতে হবে কীভাবে টেস্ট খেলতে হয়?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ন ০৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অলৌকিক কিছু কিংবা প্রকৃতি সহায় না হলে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তানের বিপক্ষে বড় হারই হয়তো পরিণতি বাংলাদেশের। চট্টগ্রাম টেস্টের এখনো একদিন বাকি, হাতে মাত্র চার উইকেট। এই অবস্থায় আরও ২৬২ করে সাকিবরা জিতে যাবেন বা ম্যাচ বাঁচিয়ে ফেলবেন এমন আশা জারি রাখা ম্যাচের মতোই কঠিন! বিসিবি সভাপতি নাজমুল হাসানও তেমন কোনো সম্ভাবনা দেখছেন না। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সমালোচনা করেছেন ক্রিকেটারদের।

রোববার চট্টগ্রাম টেস্ট নিয়ে কথা বলতে গিয়ে নাজমুল হাসানের ভাষ্য, ‘এটা টেস্ট! দেখে মনে হয় না বাংলাদেশ। এটা খুবই দুঃখজনক। খুবই খারাপ। নিশ্চয়ই কোনো পরিকল্পনা ছিল। সেখানে কোনো ঘাটতি থাকার কথা না। কিন্তু যে পরিকল্পনা ছিল সেটা ঠিক ছিল না।’

‘এখন আমরা কী করতে পারি? ওদেরকে কী এখন বোঝাতে হবে কীভাবে টেস্ট খেলতে হয়? ওরা হল অভিজ্ঞ ক্রিকেটার!’

নিজেদের মাটিতে নবীন আফগানদের কাছে নাস্তানাবুদ হওয়ার পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই দায়ী করছেন বোর্ড প্রধান। ফ্ল্যাট উইকেট নিয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে যেভাবে সমালোচনা করেছিলেন অধিনায়ক সাকিব, বিসিবি সভাপতি বললেন তার উল্টোটাই।

‘আমার মনে হয় ওরা মানসিকভাবে কী চিন্তা করছে, কী পরিকল্পনা করছে সেখানে একটা গলদ আছে। এরকম করে টেস্ট খেলার কথা না। আফগানিস্তান যদি ৩৭০ করে বাংলাদেশের যে দল তাতে ৫০০ না করার কোনো কথা না। উইকেট ছিল পুরোপুরি ফ্ল্যাট।’

খেলোয়াড়দের হতাশাজনক পারফরম্যান্স দেখে বড় রকমের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে দলের চেহারা আমূল পাল্টে যাবে বলেও বিশ্বাস তার, ‘এখন যে দলটা দেখছেন, এটা অন্তত সাময়িক। সামনে যেহেতু বেশ কিছু পরিবর্তন নিয়ে আমরা চিন্তা করছি, তাই একটু এদিক-সেদিক হতে পারে। কিন্তু এটা বেশিদিন স্থায়ী হবে না। এটা মাত্র ৩-৬ মাসের ব্যাপার। আমি বিশ্বাস করি এরমধ্যেই বাংলাদেশ আবারো অত্যন্ত শক্তিশালী একটা দলে পরিণত হবে।’

Reneta

বিপিএলের সময়সূচি নিয়েও কথা বলেছেন বোর্ড প্রধান। জানিয়েছেন, নির্ধারিত সময়েই শুরু হবে বিপিএলের সপ্তম আসর। এসময় তার পাশে ছিলেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসান পাপনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT