গান নিয়ে ব্যস্ত থাকেন এলটন জন। আর যখন গানের ব্যস্ততা কম থাকে, তখন অন্য শিল্পীদেরকে উপদেশ দেন। সম্প্রতি এড শিরানকে তিনি ওজন বাড়তে না দেওয়ার উপদেশ দিয়েছেন।
এক সাক্ষাৎকারে এডের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলটন। এড সম্পর্কে তিনি বলেন, ‘ওর সাহস আছে ৯০ হাজার দর্শকের সামনে দাঁড়ানোর এবং গান গাওয়ার। আমি ৯০ হাজার দর্শকের সামনে সংগীত পরিবেশন করিনি, কারণ এর জন্য অনেক আত্মবিশ্বাস থাকতে হয়।’
রোলিং স্টোনকে দেওয়া ওই সাক্ষাৎকারে এলটন জন উপদেশ দিয়ে বলেন, ‘ওজন বাড়তে দিও না।’ তিনি সাথে যোগ করেন, ‘আমার মতোই এড শিরানেরও ওজন বাড়ার প্রবণতা আছে।’
এলটন মনে করেন ওজন বাড়ার বিরূপ প্রভাব পরে ক্যারিয়ারের ওপর। তাই এডকে এই উপদেশ দিয়েছেন তিনি। ইয়াহু নিউজ।








