চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওজন নিয়ন্ত্রণে পানি

নুসরাত শারমিন নুসরাত শারমিন
৯:৩০ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A

ওজন বাড়ছেই। কমার কোনো লক্ষণ দেখছেন না। ব্যায়াম করতেও ঘেমে-নেয়ে শরীর ক্লান্ত লাগে। এমন অবস্থায় কী করবেন বুঝতেই পারছেন না আপনি।

অনেক সময় অনেক কম খেয়েও ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হিমসিম খেতে হয়। আবার সারাক্ষণ ক্লান্তির কারণে হাঁটাচলা কিংবা ব্যায়াম করতেও আলসেমি লাগে। এমন পরিস্থিতিতে প্রচুর পানি পান করা হলো সমাধান। ওজন নিয়ন্ত্রণে পানি একটি বড় ভূমিকা রাখে।

জেনে নিন ওজন নিয়ন্ত্রণে পানি পানের প্রয়োজনীয়তা সম্পর্কে।

Banglabid

শর্করার গ্রহণ কমায়
খাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নিলে অতিরিক্ত ভোজনের আশঙ্কা থাকে না। বিশেষ করে শর্করা কিংবা স্নেহ জাতীয় খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করে নিন। এতে খাবার গ্রহণের পরিমাণ কমে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

মেটাবোলিজম বাড়ায়
যতবার পানি পান করা হয়, শরীর ততবার তার কার্যক্রম শুরু করে দেয়। প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়া এবং শরীর থেকে দূষিত পদার্থ নির্গত করে দেয়ার কাজে মেটাবোলিজম বৃদ্ধি পায় এবং বাড়তি কিছু ক্যালরি খরচ হয়।

পর্যাপ্ত পানি পান না করলে ব্যায়াম করতে ক্লান্তি লাগে

ব্যায়ামের ক্ষমতা বাড়ায়
ওজন কমানোর জন্য ব্যায়াম প্রয়োজন। আর ব্যায়াম করার পাশাপাশি প্রচুর পানি পান করাও জরুরি। কারণ ব্যায়াম করলে ঘামের মাধ্যমে শরীর থেকে পানি বের হয়ে যায়। তাই পর্যাপ্ত পানি পান না করলে ব্যায়াম করলে ক্লান্তি লাগে। ব্যায়ামের ক্ষমতা বাড়াতে এবং ব্যায়াম করার পর চাঙ্গা থাকতেও প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন।

Reneta

অন্য পানীয় কম খাওয়া হয়
একটু গরম পড়লেই মানুষের কোমল পানীয় কিংবা ক্ষতিকর প্যাকেটজাত জুস পানের প্রবণতা বাড়ে। প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত হয়ে এগুলো পান করতে খুব ভালো লাগলেও অতিরিক্ত চিনিযুক্ত এসব পানীয় দ্রুত ওজন বাড়িয়ে ফেলে। কিছুক্ষণ পরপর পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় এবং এসব পানীয়ের প্রতি আকর্ষণ কমে যায়। ফলে, বাড়তি ক্যালরি যোগ হয় না খাবার তালিকায়।

মানুষের প্রতিদিন পানির চাহিদা কতটুকু তা নির্ভর করে আবহাওয়া, কাজ, শারীরিক অবস্থা ইত্যাদির ওপর। বাংলাদেশের আবহাওয়ার একজন সুস্থ মানুষের সাধারণত দিনে দুই থেকে তিন লিটার পানি পান করা উচিত। তবে এটি নির্ভর করছে কতোটুকু ঘাম হচ্ছে তার ওপর। খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পর পানি পান করবেন। কম পানি পান করা যেমন ক্ষতিকর, প্রয়োজনের অতিরিক্ত পানি পান করাও কিডনির জন্য ক্ষতিকর।
ফেমিনা

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুটিংয়ে ফিরতে চাই: অপু বিশ্বাস

পরবর্তী

পটুয়াখালীতে রিকশা-অটোবাইক চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

পরবর্তী

পটুয়াখালীতে রিকশা-অটোবাইক চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

লিয়ানা লিয়া

শাকিব খানকে প্রথম দেখেই মনে হলো ‘ওয়াও!’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT