চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে প্রাধান্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ০৩, মে ২০১৮
বাংলাদেশ
A A

আগামী ৫-৬ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলন ‘ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স (সিএফএম)’- এ রোহিঙ্গা ইস্যু বিশেষ প্রাধান্য পাবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

এবারের ওআইসি সম্মেলনের প্রতিপাদ্য- ‘স্থায়ী শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামি মূল্যবোধ।’

৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ বছরের আয়োজনে ওআইসি’র সব সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসিভুক্ত প্রতিষ্ঠান ও বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্রের প্রধানসহ ৫৫০ জন প্রতিনিধি অংশ নেবে। তাদের মধ্যে বিভিন্ন দেশের ৪০ জন মন্ত্রী ও সহকারি মন্ত্রী অংশগ্রহণ করবেন এ সম্মেলনে।

এই প্রথমবারের মত বাংলাদেশের গণতান্ত্রিক কোন সরকার এই সম্মেলন আয়োজন করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন: এই সম্মেলনের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ আগামী এক বছর সিএফএম এর চেয়ারম্যানের দায়িত্ব পালনা করবে।

Reneta

এবারের সম্মেলনে প্যালেস্টাইনের জনগণের ‘ন্যায়সঙ্গত’ অধিকারের বিষয়টি বরাবরের মতোই গুরুত্ব পাবে।  এছাড়া বর্তমান বিশ্ব পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর করণীয় নিয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন: বর্তমানে মুসলিম বিশ্বের বেশ কিছু দেশ শান্তি,নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় হুমকি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাইরের হস্তক্ষেপ, সন্ত্রাস-জঙ্গিবাদ, ইসলামোফোবিয়া (ইসলামঅভীতি) এবং মানবিক বিপর্যয়ের সম্মুখীন।  এই পরিস্থিতিতে এই সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনে মুসলিম দেশগুলোকে সক্রিয়ভাবে পাশে থাকার আহ্বান জানানো ছাড়াও বাংলাদেশের প্রস্তাবনাগুলো তুলে ধরে মন্ত্রী বলেন: আশা করছি সম্মেলনে আলোচ্য বিষয়ের সব সিদ্ধান্ত, ঢাকা ঘোষণাপত্র আউটকাম ডকুমেন্ট হিসেবে সংরক্ষিত হবে।  মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে কানেক্টিভিটি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়ে মিডিয়ার ব্যবহার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওআইসি চেয়ার প্রতিষ্ঠাসহ কয়েকটি প্রস্তাব করবে বাংলাদেশ।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ।  ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি’র দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ওআইসি’র সদস্য হয়।  এই সংস্থাভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৪৪ তম সম্মেলনটি আইভোরি কোস্টে অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রেকর্ড সংখ্যক ডিজলাইক নিয়েও শীর্ষে ফারিয়ার ‘পটাকা’

পরবর্তী

খুলনায় প্রচারণা স্থগিত করলেন বিএনপির মেয়র প্রার্থী

পরবর্তী
খুলনা সিটি কর্পোরেশন-বিএনপি

খুলনায় প্রচারণা স্থগিত করলেন বিএনপির মেয়র প্রার্থী

কল্যাণপুর-ছাদকৃষি-রূপা রহমান

পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে রূপা রহমানের ছাদকৃষি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT