চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐশ্বরিয়া-অভিষেকের নয় বছরের অজানা কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

একই ছাদের কোনো মান-অভিমান ছাড়াই শুধুই ভালোবাসা দিয়ে নয়টি বছর পার করলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ও ‘ধুম’ খ্যাত সুপারস্টার অভিষেক বচ্চন। ২০০৭ সালের এই দিনে এ জুটি দুই পরিবারের উপস্থিতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাদের সুখের সংসারে এখন রয়েছে ফুটফুটে কন্যা সন্তান আরধ্য রায় বচ্চন। যাকে ঘিরেই অভিষেক ও ঐশ্বরিয়া নতুন জীবন।

বলিউডের একসময়ের টপমোস্ট নায়িকা ঐশ্বরিয়া- ও অভিষেকের প্রেমের বিয়ে। ২০০৫ সালে ‘বান্টি অর বাবলি’ সিনেমায় আইটেম গানে অভিনয় করা ঐশ্বরিয়া ও অভিষেক প্রেমে পড়েন। এরপর প্রেম থাকা অবস্থায়‘ গুরু’ ছবিতে অভিনয় করেন।

ততোদিনে পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের কথা। তাই কেনো কিছু গোপন না রেখে টানা চারদিন বিরাট আয়োজনে বিয়ের পর্ব শেষ করেন এ জুটি। তুমুল জনপ্রিয় থাকায় তাদের বিয়ে কাভার করতে অনেক দেশ থেকে মিডিয়া কর্মীরা ভিড়ও করেন।

বিয়ের পর শুরু হয় সাবেক বিশ্বসুন্দরীর নতুন এক পথচলা। যেখানে ছিলো না কোনো ক্যামেরার ঝলকানি,  ছিলো না তারকা ভরা কোনো প্লাটফর্ম, সেখানে শুধু ছিলো দায়িত্ব আর ভালোবাসা।ছিলো শ্বশুর বিগস্টার অমিতাভ বচ্চন, শাশুড়ি জয়া বচ্চনের মন জয় করে নেওয়ার চ্যালেঞ্জ।

সেসময় ভারতীয় মিডিয়াসহ অন্যান্য মিডিয়ার খবর ছিলো অভিষেকের সঙ্গে আলাদা সংসার বাঁধবেন  ঐশ্বরিয়া। কিন্তু না সমস্ত গুজবকে মিথ্যে করে সবাইকে তাক লাগিয়ে স্বামী সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন ‘দেবাদাস’ খ্যাত এ নায়িকা। সফল এবং উজ্জ্বল এক ক্যারিয়ার পেছনে ফেলে বিশ্বসুন্দরী পুরোপুরি বলিউড থেকে বিদায় নেন।

Reneta

২০১১ সালে বিয়ের ছয় বছরের মাথায়  কন্যা সন্তানের জন্ম দেন ঐশ্বরিয়া। এরপর আরো ব্যস্ত হয়ে পড়েন মেয়ে আরাধ্যকে নিয়ে। মাঝে মাঝে মেয়েকে নিয়ে ক্যামেরার সামনে আসলে সেটি ছিলো খুব কম। বহু সুপারহিট ছবিতে অভিনয় করা ঐশ্বরিয়াকে ইন্ডাস্ট্রিতে ফেরত পাবার জন্য অনেক পরিচালক তাকে অনুরোধ করলেও মেয়েকে নিজের মতো করে গড়ার জন্য তার একটা কথাই ছিলো এখন সেই সময়টি আসেনি।

অবশ্য ঐশ্বরিয়া স্বামী অভিষেককে সবসময় পাশে পেয়েছেন। স্ত্রী ও মেয়ের জন্য বহুবার মিডিয়ার সঙ্গে তর্কে জড়িয়েছেন। অন্যদিকে শ্বশুর ও পুত্রবধূর যুগলবন্দী বরাবরই হিট। দু’জন সফল স্টার হওয়ায় তাদের তেমন মনোমানিল্য মিডিয়াতে চোখে পড়েনি। কিন্তু মাঝে মধ্যে জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য হলেও তা সম্পর্কের জোরে মিটে গেছে বহুবার।

স্বামী-সন্তান ও পরিবারের অন্যান্যদের ভালোবাসায় দীর্ঘ পাঁচবছর পর আবারো চিরচেনা জায়গায় উপস্থিত হয়েছেন ঐশ্বরিয়া।

সাহসী মায়ের ভূমিকায় সিনেমা ‘জাজবা’ দিয়ে তার ফিরে আসা।

দীর্ঘদিন পর সেই গ্ল্যামার নিয়ে আবারো অভিনয় করতে চলেছেন ‘সর্বজিত’ সিনেমায়। সেখানে বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এ তাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেক বচ্চনঐশ্বরিয়া রায় বচ্চনবলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন প্রজন্ম নিয়ে রাণীর জন্মদিন

পরবর্তী

হাওর এলাকার ইউপি নির্বাচন

পরবর্তী

হাওর এলাকার ইউপি নির্বাচন

মুয়াজ্জিনকে হত্যা করেছে খাদেমসহ তিনজন

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT