চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা তিরিশে জায়গা করে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী। মিস ওয়ার্ল্ড এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সোমবার সকালে ঐশীকে নিয়ে একটি পোস্ট দেয়া হয়। ‘মিস ওয়ার্ল্ডে ইতিহাস গড়লো বাংলাদেশ’ এমনটাই লেখা হয়েছে পোস্টটিতে।

ফেসবুকে শেয়ার করা পোস্টে লেখা হয়েছে, হেড টু হেড চ্যালেঞ্জে ‘২.২ বিলিয়ন ভিউ এবং ২০ মিলিয়ন মানুষের ভোট নেয়া হয়েছে এবং ২০ জন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ৯০ সেকেন্ড করে সময় নিয়ে বিচারকদের জানিয়েছেন দেশের জন্য তারা কী করতে চান। জান্নাতুল ফেরদৌস ঐশী বিচারকদের কাছ থেকে সবচাইতে বেশী প্রশংসা পেয়ে মিস ওয়ার্ল্ড ২০১৮ ফাইনালের সেরা তিরিশে যায়গা করে নিয়েছেন।

১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশে জন্ম নেয়া ঐশী বলেন, আমি আমার দেশের ইতিহাস নিয়ে খুবই গর্বিত এবং দেশকে উপস্থাপন করতে পেরেও গর্বিত। দ্বিতীয় বারের মতো বাংলাদেশ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং এই প্রথম সেরা তিরিশে জায়গা করে নিয়েছে।

Banglabid

ঐশী অটিজম নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, এই সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি সামনে এগিয়ে যেতে চাই এবং আরও ভালো করতে চাই। জানিনা এই প্রতিযোগিতায় কতদূর যেতে পারবো এবং গ্র্যান্ড ফাইনালে কী হবে। তবে আমি আমার দেশকে উপস্থাপন করতে পারবো, এতেই আমি খুশি।’

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর ৬৮ তম মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত অনুষ্ঠান। মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে ঐশীকে। এরপর তিনি দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশীজান্নাতুল ফেরদৌস ঐশীমিস ওয়ার্ল্ডলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হলুদ সাবমেরিন’ ডুবিয়ে শীর্ষে বার্সা

পরবর্তী

পয়েন্ট হারানো ম্যাচে পিএসজির চিন্তা বাড়াল নেইমারের ইনজুরি

পরবর্তী

পয়েন্ট হারানো ম্যাচে পিএসজির চিন্তা বাড়াল নেইমারের ইনজুরি

বিমান হামলায় শীর্ষ তালেবান কমান্ডার নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT