চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহ্যের ঘণ্টা বাজাবেন আকরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর ঐতিহ্যে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের আগে বাজবে ‘ফাইভ মিনিট বেল’। স্টেডিয়ামটির টেস্ট অভিষেকের মঞ্চে ঘণ্টা বাজানোর সম্মান পাচ্ছেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী দলের অধিনায়ক আকরাম খান।

বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের ম্যানেজারের দায়িত্ব পাওয়ায় আছেন দলের সঙ্গেই।

বাজবে এই ঘণ্টাটি

‘দ্য ফাইভ মিনিট বেল’ নামে পরিচিত ঘণ্টা প্রতিদিন খেলা শুরুর পাঁচ মিনিট আগে বাজানো হয়। বিরতির সময় নিয়ে খেলোয়াড়দের সতর্ক করতেও বাজানো হয় এটি। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস গ্রাউন্ডে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানোর রীতি একযুগের। কলকাতার ইডেন গার্ডেনসও সেটি অনুসরণ করছে ২০১৬ সাল থেকে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের হাতে বেজেছে স্টেডিয়ামটির প্রথম ঘণ্টা। সেখানে সিলেটের প্রথম ঘণ্টাটি বাজাবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান।

শুরুতে ম্যাচ রেফারিকে দিয়ে ঘণ্টা বাজানোর কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আয়োজকরা। অভিষেকের মঞ্চ স্মরণীয় করতে নেয়া হয়েছে নানা উদ্যোগও। সিলেট থেকে বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন যারা, উপস্থিত থাকতে তাদের সবাইকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র।

এরইমধ্যে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম অধিনায়ক শফিউল হক হীরা। এছাড়াও হাসিবুল হোসেন শান্ত, এনামুল হক জুনিয়র, রাজিন সালেহ, আবুল হাসান রাজু থাকবেন উদ্বোধনী মঞ্চে। জাতীয় লিগের ম্যাচ থাকায় আসতে পারবেন না অলক কাপালি। ইনজুরিতে থাকায় নাজমুল ইসলাম আসতে পারছে না। তাপস বৈশ্য মার্কিনমুলুকে পাড়ি জমানোয় থাকতে পারছেন না নিজ শহরে।

ট্যাগ: আকরাম খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুমার বিশ্বজিতের গান ভিডিওতে মানতাসা-রিও

পরবর্তী

১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিল: ড. কামাল

পরবর্তী

১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিল: ড. কামাল

আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, ময়মনসিংহে প্রধানমন্ত্রী

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT