ঐতিহাসিক সফরে কেনিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে পৈতৃক ভূমিতে এটাই তার প্রথম সফর।
দু’দিনের সফরে কেনিয়ার প্রেসিডেন্টসহ সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
পাশাপাশি ইথিওপিয়াও সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।
অর্থনৈতিক বিষয়গুলো তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। তবে ওবামা বলেছেন, সব ধরণের বৈষম্য দূর করার আহবানও তিনি আফ্রিকান নেতাদের সামনে তুলে ধরবেন।
তার সফরের আরেকটি লক্ষ্য হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন অবস্থান আরো জোরালোভাবে তুলে ধরা।
তাদের সন্তানকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজ দেশে পেয়ে কেনিয়ানদের মধ্যে এখন উৎসব চলছে।







