চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক দিনে নতুন ইতিহাস?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠের বাইরের উত্তাল সময়কে ভুলিয়ে দিতে সুবর্ণ সুযোগ হাতছানি দিচ্ছে নাগপুরে। যারা জিতবে তারাই হাসবে শেষ হাসি, উঁচিয়ে ধরবে সিরিজের ট্রফি। দিনটি এমনিতেই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশেষ স্মরণীয়। টাইগার ক্রিকেটে সোনা দিয়ে মুড়িয়ে রাখার মতো এক অধ্যায়ের জন্ম হয়েছিল এদিন। এমনই এক ১০ নভেম্বরে, প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল লাল-সবুজরা, প্রতিপক্ষ ছিল ভারত। তাদের বিপক্ষে তাদেরই মাটিতে রোববার নতুন ইতিহাস গড়ার সুযোগ মাহমুদউল্লাহদের।

ভারতের মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। বড় সাফল্যের হাতছানির এমন একটা দিনে, ১৯ বছর আগে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। ২০০০ সালের ১০ নভেম্বর, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে নেমেছিল টিম টাইগার্স। টেস্টে দীর্ঘ সময়ের পথচলা শুরুর দিনে একই প্রতিপক্ষকে প্রথমবার টি-টুয়েন্টি সিরিজে হারানোর মঞ্চ প্রস্তুত।

নাগপুরকে এমন শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ার মঞ্চ বানাতে পারবে বাংলাদেশ, দুই সপ্তাহ আগে বললে হয়তো হেসেই উড়িয়ে দিতেন অনেকে! টাইগার কোচ রাসেল ডমিঙ্গোর নিজেরই যেন ঘোর লাগে, সিরিজ শুরুর আগে সাকিব-কাণ্ডে এলোমেলো হয়ে পড়া বাংলাদেশকে, এত দ্রুতই এক ছাদের নিজে এভাবে একই সুতোয় বাঁধতে পেরেছেন। খেলোয়াড়দের ধর্মঘট, দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা, তামিম ইকবালের ভারত সফরে না আসা- অতীতে অনেক খারাপ সময় পার করলেও সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে এমন কঠিন সময় খুব কমই এসেছে।

‘গত দশদিনে ছেলেরা যে শক্তি ও অভিপ্রায় দেখিয়েছে, তা দুর্দান্ত। নতুন কিছু করতে সবাই সম্মত। তারা বিদেশের মাটিতে খুবই শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলছে। দুই সপ্তাহ আগে যদি কেউ বলত সিরিজ জয়ের হাতছানি নিয়ে বাংলাদেশ নাগপুরে আসবে, সেটি হয়ত কেউই বিশ্বাস করত না।’ ডমিঙ্গো শিষ্যদের প্রশংসা করতে ভোলেননি।

আগুনে পুড়লে যে সোনার মানুষ হওয়া যায় তারই যেন প্রমাণ রেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। নড়বড়ে অবস্থা নিয়েও দিল্লিতে প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছেন তারা ভারতকে। ৭ উইকেটে পাওয়া জয়ের ধারা যদি রাজকোটেও ধরে রাখতে পারত টিম টাইগার্স, ১০ নভেম্বর তাহলে অন্যরকমই হতো। টাইগাররা নামতো স্বাগতিকদের হোয়াইটওয়াশের মিশনে! সেটি হয়নি, তবে সুযোগ মিইয়েও যায়নি সিরিজ জয়ের, ভালোভাবেই টিকে আছে। সন্ধ্যায় নাগপুরে হবে সেই রোমাঞ্চের মঞ্চায়ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬

রাশিয়া-মিয়ানমার যৌথ সামরিক মহড়া

জুলাই ১৫, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT