চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যমতে তফসিল পেছালে আপত্তি নেই আ. লীগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ওবায়দুল কাদের-মেডিক্যাল টিম

শুধু একপক্ষের কথা শুনে নয়, আওয়ামী লীগসহ অন্যদলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেছালে আপত্তি করবে না ক্ষমতাসীন দল। 

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ওপেন ফ্লোর আলোচনায় এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দলের ভেতরে আমাদের কোনো আপত্তি নেই। এটা নির্বাচন কমিশের এখতিয়ার। তবে আমরা বলবো এটা অবশ্যই সকলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে। শুধু অপজিশনের কথা শুনলে হবে না। দাবি করলেই তো হবে না, আমরা তো আছি; আমাদের জোট আছে, মহাজোট আছে, সংসদে বিরোধী দল আছে।’

Banglabid

সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে তফসিলের যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করে কাদের বলেন, ‘সব মিলিয়ে সবার সঙ্গে তো আলোচনা করতে হবে। ঐক্যমতের ভিত্তিতে হতে পারে। আজ আমাদের বোর্ড মিটিং আছে। সেখানে এ বিষয়গুলো আলোচনা করবো।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: ‘আমি তো গতকাল বারবার বলেছি যুক্তফ্রন্ট, ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট নির্বাচনে অংশ নেবে। বিএনপি-২০ দলীয় জোট একাদশ জাতীয় নির্বাচনে জয়েন্ট অংশ নেবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এখতিয়ার মন্তব্য করে তিনি বলেন: ‘শিডিউলের ব্যাপার সম্পূর্ণ ভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। তার সিডিউল পেছাবেন কী পেছাবেন না সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।’

Reneta

আলাপ-আলোচনার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে যৌক্তিক সমাধানে পৌঁছাবো সম্ভব বলে জানান কাদের।

যোগ করেন: ‘আমরা প্রত্যাশা করি সিডিউল পেছানোর ব্যাপারে তারা (নির্বাচন কমিশন) বাস্তবের দিকে চেয়ে যথাযথ সিদ্ধান্ত নেবেন।এটা আমরা প্রত্যাশা করি এবং আশা করি।’

আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: ‘প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে যে তফসিল ঘোষণা করেছে, আমরা তাকে পজেটিভলি স্বাগত জানিয়েছি। ঘোষিত তফসিল বাস্তব সম্মত। ইলেকশন সিডিউলও আমরা স্বাগত জানিয়েছি।’

‘ডিমান্ড তো অনেকেই করবে, এটা সময় পরিস্থিতি এলাউ করবে কী সেটা প্রশ্ন। আমরা তো গতকালও বলেছি আমরা আপত্তি করবো না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনতফসিললিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় জোরদার নিরাপত্তা, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আগস্ট ১৪, ২০২৬

ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা ফেরাতে যে নতুন সিদ্ধান্ত

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT