চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আঞ্চলিক দারিদ্র্য দূর করতে হবে: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
১:৫২ পূর্বাহ্ণ ২২, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ-ভারতসহ এ অঞ্চলের দেশগুলোর দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নত করতে হবে। এজন্য সব ধরণের সংকীর্ণতা পরিহার করে উদার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজন ব্যাপক বিনিয়োগ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বাংলাদেশ ও ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং এসইআইবি’র মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। বিএসইসি’র চেয়ারম্যান প্রফেসর ড. খাইরুল হোসেন এবং এসইআইবি’র চেয়ারম্যান ইউ. কে. সিনহা সমঝোতা স্মারকে সই করেন। এর মাধ্যমে পুঁজিবাজারে ২ দেশের মধ্যে সহযোগিতার দ্বার উন্মোচিত হলো।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় থেকে ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুই দেশ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে স্থলসীমা, সমুদ্রসীমার মতো বিষয় সমাধান করেছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বহু মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বাস করে। তাই এই মানুষগুলোকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র যেভাবে সম্প্রসারিত হচ্ছে তাতে এই দুই দেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলোর যেসব মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া সম্ভব।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের বহু মানুষ এখনও দারিদ্রসীমার নিচে বাস করে। তাই এই মানুষগুলোকে দারিদ্র্যের হাত থেকে রক্ষা করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। বাংলাদেশ-ভারতের মধ্যে সহযোগিতার ক্ষেত্র যেভাবে সম্প্রসারিত হচ্ছে তাতে এই দুই দেশ ছাড়াও প্রতিবেশী দেশগুলোর যেসব মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদেরকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রার একটি স্থিতিশীল পর্যায়ে উন্নীত হয়েছে। এখন প্রয়োজন পরিকল্পনামাফিক এগিয়ে যাওয়া। একটি বলিষ্ঠ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার শিল্পকারখানা এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বিএসইসি এ ব্যাপারে সবসময় সজাগ থাকবে এবং দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Reneta

একটি বলিষ্ঠ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার শিল্পকারখানা এবং অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বিএসইসি এ ব্যাপারে সবসময় সজাগ থাকবে এবং দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমঝোতা স্মারক দুই দেশের জনগণের কল্যাণে অর্থনীতির আরো বিকাশের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএসইসিশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT