চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে তো ঐক্যফ্রন্ট?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:০৫ অপরাহ্ন ১৬, নভেম্বর ২০১৮
সম্পাদকীয়
A A

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সংলাপের পর থেকেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত নির্বাচনে এসেছে ঐক্যফ্রন্টের অংশীদার বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট। ২০১৪ সালের মতো তারা নির্বাচন বর্জন না করায় স্বাভাবিকভাবেই উৎসবের আমেজ দেশের রাজনৈতিক অঙ্গনে।

ঐক্যফ্রন্টের ঘোষণার পর বিএনপি মনোনয়ন ফরম বিক্রি করছিল কয়েকদিন ধরে। এরপরও বিএনপি অভিযোগ করে আসছিল, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এমনকি ‘সুষ্ঠু পরিবেশ’ না থাকলে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়টি আবারো ভেবে দেখবে বলেও জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারাও একই সুরে কথা বলে আসছিলেন।

এর মধ্যে নয়াপল্টনে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এরই জের ধরে বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অনেকের নামে মামলা করেছে পুলিশ। এছাড়া কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডেও নিয়েছে।

এসব ঘটনাপ্রবাহের মধ্যেই শুক্রবার বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ওই বৈঠকে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যফ্রন্ট যেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সম্পাদকদের এই পরামর্শের সঙ্গে আমরা একমত পোষণ করি।

আমরা মনে করি, গণতন্ত্রে নির্বাচনই একমাত্র পথ, এখানে সহিংসতার কোন সুযোগ নেই। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় দেশ কতোটা সহিংসতার দিকে গেছে তাও আমরা দেখেছি। কোন পক্ষের কাছেই গণতন্ত্রের দোহাই দিয়ে সহিংস আন্দোলনের নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা আমরা আশা করি না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনই হতে পারে ক্ষমতার পালাবদলের একমাত্র মাধ্যম।

আমরা শুরু থেকেই বলে আসছি, এই প্রক্রিয়া সম্পন্ন করতে শুধু একপক্ষ নয়, বরং সবাইকে এগিয়ে আসতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সরকারি দলকেও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, ঠিক তেমনই বিরোধী জোটকেও সহযোগিতার মনোভাব নিয়েই এগিয়ে আসতে হবে। নির্বাচন বর্জন করা, কিংবা বিরোধী পক্ষকে যেকোন মূল্যে হারিয়ে দেয়া যাতে আমাদের মানসিকতা না হয়। শ্রদ্ধার সাথে জনমতের প্রতিফলন বাস্তবায়নে এগিয়ে আসতে আমরা সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনঐক্যফ্রন্টনির্বাচনসম্পাদকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মনজুর আলমের বাসায় হঠাৎ হাসনাত আবদুল্লাহ

এপ্রিল ১৪, ২০২৬

কৃষি খাতের উন্নতিতে ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু করলো সরকার

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

নতুন প্রযুক্তির সঙ্গে কৃষককে পরিচয় করিয়ে দিতে নেওয়া হবে নীতিমালা

এপ্রিল ১৪, ২০২৬

ভারতের তীব্র সমালোচনায় ক্রিকেটের ‘বাইবেল’ খ্যাত উইজডেন

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT