চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐক্যফ্রন্ট গড়ে কামাল করলো বিএনপি

দেবাশীষ রায়দেবাশীষ রায়
১১:৩৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
মতামত
A A
ঐক্যফ্রন্ট-বঙ্গবন্ধুর আদর্শ-বিএনপি-ঐক্যফ্রন্টের জনসভা-নির্বাচনী প্রচারণা-খামোশ

ফাইল ছবি

দেশের রাজনীতিতে এখন নির্বাচনী উত্তাপ। সেই উত্তাপটা আরো খানিকটা বাড়িয়ে দিলো জাতীয় ঐক্যফ্রন্ট। তবে বিভক্তি রেখা টেনেই নতুন এই জোটের আত্মপ্রকাশ। ঐক্যপ্রক্রিয়ার শুরুর দিককার কারিগর সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা চৌধুরী আউট অফ সিন।

বিশিষ্ট আইনজীবী আওয়ামী লীগের এক সময়কার প্রেসিডিয়াম সদস্য আর এখন ছোটো দল গণফোরামের সভাপতি ড. কামাল বেশ কিছুদিন ধরেই জাতীয় ঐক্যের কথা বলে আসছিলেন। ঐক্য গড়তে এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধীরা (এক সময় আওয়ামী লীগে থাকা অথবা আওয়ামী লীগের সুবিধা নেওয়ারা) বেশ কিছুদিন ধরেই নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে আসছিলেন।

জাতীয় ঐক্য গড়তেই কিছুদিন আগে মহানগর নাট্যমঞ্চে ড. কামাল, বি. চৌধুরীরা একমঞ্চে বসেছিলেন। সেখানে অতিথি হিসেবে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সমাবেশের পর থেকেই নড়ে চড়ে বসে বিএনপি। জোটে যেতে এবং জোটের নেতৃত্ব হাতে রাখতে নানান অঙ্ক কষতে থাকে দলটি।

অঙ্ক- ১: দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে। অসুস্থতার পাশাপাশি বয়সও হয়েছে। শিগগিরই কারামুক্ত হওয়ার সম্ভাবনাও নেই। তাই আন্দোলন ও নির্বাচনের মাঠে বিএনপির একজন হেভিওয়েট নেতা দরকার।

অঙ্ক-২: ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান লন্ডনে। তার বিরুদ্ধে আছে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ। আবার ২১শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজা হওয়ার পর তার রাজনৈতিক ভবিষ্যৎও ধোঁয়াশার মধ্যে পড়েছে। এই মুহূর্তে তারেকের ঘাড়ে সওয়ার হতে চায় না বিএনপি। এক্ষেত্রে হিসেবটা আগেরটার মতোই। দরকার হেভিওয়েট কাউকে।

অঙ্ক-৩: ঐক্য প্রক্রিয়ায় যারা এক জোট হয়েছেন তাদের বেশিরভাগই একসময় আওয়ামী লীগ করা অথবা আওয়ামী লীগের সুবিধাভোগী। সরকারের বিরোধিতায় তাদেরকে কাজে লাগিয়ে ফায়দা লোটার সুযোগটা একেবারেই হাতছাড়া করতে চায়না দলটি।

Reneta

অঙ্ক-৪: নির্বাচনী জোট হলে খুব বেশি আসন তাদের ছাড়তে হচ্ছে না। মাহমুদুর রহমান মান্না, আ স ম রব, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসীন মন্টু, আব্দুল মালেক রতনসহ ৭ থেকে ৮টি আসন হয়তো ছাড়তে হবে। অর্থাৎ কম বিনিয়োগে বেশি লাভ।

অঙ্ক-৫: এক সময়ের বিএনপি মহাসচিব, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীকে শুরু থেকেই ঐক্যের নেতৃত্বে দেখতে চায়নি বিএনপি। তাই তাকে ছেঁটে ফেলে ড. কামালকেই বেছে নেয় ফখরুল-মোশাররফরা। বি. চৌধুরীকে সরিয়ে দেয়া গেলে ঐক্য ফ্রন্টের নেতৃত্ব বিএনপির হাতেই থাকবে বলে বিশ্বাস করে দলটি।

এসব অঙ্ক মিলিয়েও ফেলে বিএনপি। আর ঐক্য ফ্রন্ট গঠনের সময়টাও দারুণ বেছে নেয় বিএনপি। ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যাজ্জীবন সাজা হয় তারেক রহমানের। রায়ে বিএনপির কয়েকজন নেতা এবং বিএনপি-জামাত জোটের মন্ত্রী-প্রতিমমন্ত্রীদেরও সাজা হয়। রায় ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে বেশ বেকায়দায় পড়ে বিএনপি।

এ অবস্থায় রাজনীতির মাঠে এই আলোচনাটা বেশি দিন চলতে দিতে চায়নি তারা। তাই তড়িঘড়ি করে সব হিসেবে মিলিয়ে ডক্টর কামালকে দিয়ে ঐক্যফ্রন্টের ঘোষণা দেয়ার কাজটাও সেরে ফেললো। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ৭ দফা দাবি ও ১৩টি লক্ষ্যের কথা জানালো ঐক্য ফ্রন্ট।

বিএনপি তাদের পুরোনো দাবিগুলোই তুলে ধরলো ঐক্যফ্রন্টকে দিয়ে। এ অবস্থায় গত কয়েক বছর ধরে খড়কুটোর মতো ভেসে বেড়ানো বিএনপি ড. কামালকে দিয়ে জাতীয় ঐক্য ফ্রন্ট গড়ে রাজনীতির মাঠে আপাতত কামাল করে দিলো।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঐক্যফ্রন্টবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT