চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ লড়াই ‘সমানতালে’ খেলার লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বেঙ্গল স্কুলের ছাত্রছাত্রীরা সমুদ্র সৈকতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের ফুরফুরে রাখতে সমুদ্র সৈকতে মেয়েরা

প্রথম ম্যাচে প্রতিপক্ষ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কেরিয়া। এই খবর শোনার পর বাংলাদেশের মেয়েরা কিছুটা ভড়কে গিয়েছিল। সেটা অনেক দিন আগের কথা। এরপর বাফুফের ব্যবস্থাপনায় ভিন দেশে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ হয়েছে। সেখান থেকে আত্মবিশ্বাসের রসদ খুঁজে পাওয়া মেয়েরা থাইল্যান্ডে পা রেখে দ্বিগুণ চাঙ্গা। অধিনায়ক কৃষ্ণা রানী সরকার তো আগে বলেই দিয়েছেন ‘আমরাও মেয়ে, ওরাও মেয়ে। ওরা পারলে আমরাও পারবো। চেষ্টা করবো সমানতালে খেলার।’

থাইল্যান্ডের চোনবুরি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বেলা ৪ টায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

শুধু কৃষ্ণা নয়, দলের অন্যদের কথা শুনলেও বোঝা যায় তারা কতটা আত্মবিশ্বাসী। মিডফিল্ডার মিশরাত জাহান যেমন বলছেন, ‘প্রথম যখন আমরা শুনেছিলাম আমাদের খেলা বিশ্বের সেরাদের সঙ্গে। তখন ওদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। যে কারণে ভয়টা বেশি ছিল। আমরা জাপানে দুইবার, কোরিয়া ও চীনে খেলেছি। জাপানকে এবার আমরা গ্রুপ পর্বে পাচ্ছি। বাকি দুই দলও একই মানের। ওই প্রস্তুতি ম্যাচগুলো খেলার সুবিধা হচ্ছে, ওরা কেমন খেলতে পারে, সেটা এখন আমরা জানি। আমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করেছি।’

সন্ধ্যাজুড়ে একনিষ্ঠ অনুশীলন

চ্যাম্পিয়নশিপে অনেকেই বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন। এর কারণ বাছাইপর্বে আগুনে সাফল্য।

বাংলাদেশ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে ওঠে। ইরানকে ৩-০ গোলে, সিঙ্গাপুরকে ৫-০, কিরগিজস্তানকে ১০-০, চীনা তাইপেকে ৪-২ এবং আরব আমিরাতের মতো শক্তিশালী দলকে ৪-০ গোলে হারিয়েছিল কৃষ্ণারা।

মূল পর্বে অবশ্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া। রয়েছে চীন, জাপান, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলও। এই টুর্নামেন্টে সেরা তিন দলের মধ্যে থাকতে পারলে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দরজাও খুলে যাবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছেলেকে বাঁচাতে সর্বশেষ ভিক্ষা করে ২০ হাজার টাকা পাঠিয়েছিলাম

পরবর্তী

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে অপুর আবেগঘন স্ট্যাটাস

পরবর্তী
অপুর আবেগপ্রবণ মুখের ছবি, রোহিঙ্গাদের প্রতি সমবেদনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে অপুর আবেগঘন স্ট্যাটাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের জন্য সরকারী আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শুরু

সর্বশেষ

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT