চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের মাটিতে বাঁচিয়ে রাখতে হলে নৌকার জয়ের বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে: এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে। এর কোন বিকল্প নেই’।

বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের একাদশ জাতীয় নির্বাচনের নির্বাচনী প্রচাররে আনুষ্ঠানিক শুরুতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান দূতাবাসের আনাগোনা করছেন। এটা কিসের ইঙ্গিত বহন করে? তাদের লন্ডনে পলাতন ভারপ্রাপ্ত চেয়ারপারসন সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে গোপন বৈঠক করছে। তারা আসলে কী চাইছে?

Banglabid

বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দলটির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় দাবি করে আওয়ামী লীগের এ দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: গণভোটকে গণ-জোয়ার বলছে বিএনপি। বিএনপির ভাঙা হাট আর জমছে না। আমি ঢাকা থেকে নোয়াখালী গেলাম, জোয়ার তো কোথায়ও একটা ধানের শীষের স্লোগানও শুনতে পেলাম না।

আমি এতটুকু বলতে পারি ২০০৮ সালেও নৌকার পক্ষে যে গণজোয়ার আমি দেখিনি এবার তা দেখছি। আমার নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি এলাকায় যান না। ১৫ বছর পর তিনি এলাকায় গেলেন। ভেবেছিলেন তার যাওয়াতে হাজারে হাজারে লোক নেমে আসবে!

সেদিন শোডাউন করলেন। খবর নিয়ে জানতে পেরেছি তার সঙ্গে সর্বোচ্চ ১৫০০ থেকে ২০০০ লোক হয়েছিলো। এই তাদের গণজোয়ার! আমরা তো পথ সভা করলেও ৭০-৮০ হাজার লোক হয়ে যায়।

Reneta

বিএনপি বলছে ৫০ শতাংশ সুষ্ঠু ভোট হলে তাদের জয় নিশ্চিত। আমি বলবো ১০০ শতাংশ সুষ্ঠু ভোট হবে। আর বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে বলে যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মওদুদের বিরুদ্ধে অভিযোগ করে এসময় কাদের বলেন: আমি জানতাম তার মনোনয়ন পত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিলো। আমাদের নির্ভরযোগ্য জায়গা থেকে জানানো হয়েছিলো। আমি নিজে ব্যক্তিগতভাবে চাইনি তার মনোনয়ন বাতিল হোক৷ প্রতিপক্ষ শক্ত না হলে নির্বাচন জমবে না, নির্বাচন করে মজা নেই। কিন্তু, উনি তো জমাতেই পারছেন না।

এসময় কিছু মিডিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এজেন্ডা নিয়ে অপপ্রচারের অভিযোগ আনেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT