২৪ ডিসেম্বর মুক্তির কথা ছিল ইমন, মম, টুটুল চৌধুরী, সূচনা আজাদ অভিনীত ‘আগামীকাল’ সিনেমাটি। মুক্তি উপলক্ষে পোস্টার ও ট্রেলারও প্রকাশ হয়েছিল। তবে বুধবার রাতে পরিচালক অঞ্জন আইচ ও প্রযোজক টুটুল জানান ২৪ তারিখ মুক্তি পাচ্ছে না ‘আগামীকাল’।
প্রযোজক টুটুল চৌধুরী বলেন, আগামীকাল চমৎকার একটি গল্পনির্ভর সিনেমা। দর্শকরা দেখে মুগ্ধতা নিয়েই হল থেকে ফিরবেন। তাই আমরা চাচ্ছি বেশি হলে মুক্তি দিতে। কিন্তু মুক্তির জন্য যে পরিমাণ প্রচার-প্রচারণার প্রয়োজন আমরা সেটা পারিনি। এখন পর্যন্ত ছবিটির গানও প্রকাশ করা হয়নি। তাই আগামীকাল’র মুক্তি পেছাতে হচ্ছে।
থ্রিলার ও প্রেমের গল্পে ‘আগামীকাল’ নির্মাণ করেছেন পরিচালক অঞ্জন আইচ। পরিচালক জানান, নির্মাণ শেষ হলেও করোনার কারণে মুক্তি দেয়া সম্ভব হয়নি। ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেয়ার পরেও পুরো ইউনিট প্রচারণায় সময় পেয়েছি, সেজন্য মুক্তি পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন।
অঞ্জন আইচ বলেন, ‘আমরা চাই প্রতিটি ছবিই দর্শক দেখুক। তাই প্রতিযোগিতায় না গিয়ে নতুন বছরে ভালো দিনক্ষণ দেখে ‘আগামীকাল’ ছবিটি মুক্তির পরিকল্পণা নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
মুক্তি পেছানো প্রসঙ্গে ইমন বলেন, অনেক প্রত্যাশার সিনেমা। আমাদীর চেষ্টা আরও দর্শকদের কাছে পৌঁছানো। সিনেমাটি সব শ্রেণীর দর্শকদের জন্য কথা পরিকল্পণা নিয়েই মুক্তির তারিখ পেছানো হয়েছে। প্রযোজক পরিচালকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। আশা করি নতুন বছরে অনেক বেশি হলে মুক্তি পাবে সিনেমাটি। দর্শকরাও এটি দেখতে হলে আসবেন।
মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় নির্মিত আগামীকাল সিনেমায় আরও অভিনয় করেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরী, তারিক স্বপন প্রমুখ।







